অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

হিসাব রক্ষণ অফিসের ভুলে ভোলায় অক্টোবর মাসের বেতন পেলো না পরিবার পরিকল্পনা অফিসের ৪৬ কর্মকর্তা কর্মচারী

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৬ই নভেম্বর ২০২১ রাত ০৯:৩৭

remove_red_eye

৬০৪

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় হিসাবরক্ষণ অফিসের ভুলের মাসুল দিচ্ছেন পরিবার পরিকল্পনা বিভাগের ৪৬ জন কর্মকর্তা কর্মচারী। নভেম্বর মাসের ১৬ তারিখেও তাদের অক্টোবর মাসের বেতন করা হয়নি। এদিকে বেতন ভাতা উত্তোলন করতে না পেরে পরিবার পরিজন নিয়ে বিপাকে পড়েছে ওই সব কর্মকর্তা কর্মচারীদের পরিবার। এদিকে হিসাবরক্ষণ অফিসের গড়িমসির কারণে ক্ষোভ প্রকাশ করেন বেতন বঞ্চিত কর্মকর্তা কর্মচারীরা।
ভোলা পরিবার পরিকল্পনা অফিসের কর্মচারীরা জানান, ভোলা হিসাবরক্ষণ অফিসের কর্মচারীদের ভুলের কারণে ভোলা সদর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের ৪০ জন এবং মা ও শিশু কল্যাণ কেন্দ্রের ৬ জনসহ মোট ৪৬ জনের সেপ্টেম্বর মাসের বেতন অক্টোবর মাসের ২ তারিখে চলে আসে। পরিদিন ৩ অক্টোবার আবারও তাদের নামে বেতন চলে আসে। একই মাসে দুইবার বেতন চলে আসার বিষয়টি ভোলা হিসাবরক্ষণ অফিসে জানালে তারা বলেন কম্পিউটারে ভুল হয়েছে। হিসাবরক্ষণ অফিসের সুপারেনটেন্ডেন্ট বজলুর রহমান যাদের নামে অগ্রিম বেতন চলে এসেছে তাদেরকে চালানের মাধ্যমে অগ্রিম আসা টাকা ফেরত দিতে বলেন। ওই নির্দেশ মোতাবেক সবাই চালানের মাধ্যমে অগ্রিম টাকা জমা দিয়ে দেন। বিগত দেড় মাসেও বিষয়টি সংশোধন করা হয়নি। ফলে নভেম্বর মাসের ১৬ তারিখেও অক্টোবর মাসের বেতন ভাতা আর আসছে না। ফলে তারা বেতন ভাতা উত্তোলন করতে পারছেন না। বেতন না পাওয়া একাধিক কর্মচারী অভিযোগ করেন, হিসাবরক্ষণ অফিস তাদের ভুল স্বীকার না করে বাংলাদেশ ব্যাংকের কম্পিউটারে ভুল হয়েছে বলে দাবি করছে। পাশাপাশি হিসাবরক্ষণ অফিস ভুল সংশোধনের জন্য কার্যকরী কোন পদক্ষেপ নিচ্ছে না উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করেছেন পরিবার পরিকল্পনা অফিসের কর্মকর্তাকর্মচারীরা।
এদিকে বেতন না পাওয়া কর্মচারীদের প্রতি সমবেদনা জানিয়ে ভোলা জেলা হিসাবরক্ষণ কর্মকর্তা প্রশন কান্তি পাল সাংবাদিকদের জানান, বিষয়টি সংশোধনের জন্য চিঠি দেয়া হয়েছে। কবে নাগাদ তারা বেতন পাবেন সুনির্দিষ্ট করে বলতে না পারলেও তিনি জানান, দ্রæততার সাথে কাজ চলছে। অচিরেই হয়ে যাবে এবং দুই এক দিনের মধ্যে তারা বেতন পেয়ে যাবেন।

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

আরও...