বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২০শে নভেম্বর ২০২১ রাত ০৯:৪৫
৪৮৬
এইচ আর সুমন : বিএনপি'র চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেশে সু-চিকিৎসার দাবিতে গন-অনশন কর্মসূচি পালন করেছে ভোলা জেলা বিএনপি। শনিবার সকাল থেকে জেলা বিএনপি'র কার্যালয় এর সামনে গণঅনশন কর্মসূচি পালন করে।
ভোলা জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ট্রুম্যানের সভাপতিত্বে গণ-অনশন কর্মসূচিতে বক্তব্য রাখেন,ভোলা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির সোপান, সাংগঠনিক সম্পাদক এনামুল হক, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ইয়ারুল আলম লিটন, তরিকুল ইসলাম কায়েদ, সদর উপজেলা বিএনপি সদস্য সচিব হেলাল উদ্দিন, জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটন, সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিম, সিনিয়র সহ-সভাপতি ফকরুল ইসলাম ফেরদৌস, সিনিয়র যুগ্ম সম্পাদক মোস্তফা কামাল সাংগঠনিক সম্পাদক মনির হোসেন,জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক খন্দকার আল আলিম, জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মাসুদ, জেলা কৃষক দলের সভাপতি আব্দুর রহমান সেন্টু, সাধারণ সম্পাদক আবুল হাসনাত তসলিম, শ্রমিক দলের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) তানভীর হোসেন তালুকদার,ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের সহ -সভাপতি হাফিজুর রহমান তসলিম, রবিন চৌধুরী, চৌধুরী জাকির হোসেন মনির, ছাত্রদলের সভাপতি নুরে আলম, সাধারণ সম্পাদক আল আমিন হাওলাদার, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম শরীফ,জেলা ছাত্রদল নেতা এমদাদ হোসেন, ভোলা সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক আব্দুল আল রাসেল, সদস্য সচিব সাজ্জাদ হোসেন মুন্না পৌর ছাত্রদলের আহ্বায়ক জাকারিয়া বিল্লাল, সদস্য সচিব জাকারিয়া মঞ্জু, ভোলা সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক জানে আলম আকাশ প্রমূখ। এ সময় ভোলা জেলা বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ভোলা জেলা বিএনপি'র গণ -অনশন কর্মসূচি পালন বিকাল ৪টায় শেষ হয়। গণঅনশন কর্মসূচিতে বক্তারা, খালেদা জিয়ার মুক্তি ও উন্নত উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার দ্রæত ব্যবস্থা না করলে তারা আন্দোলন কঠোর গড়ে তুলবেন বলে হুশিয়ারি করেন। ভোলা জেলা বিএনপি'র গণঅনশন কর্মসূচি পালনকালে যহূর বাদ বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতার জন্য দোয়া মোনাজাত করেন দলের নেতাকর্মীরা। এদিকে বিএনপির গন অনশন কর্মসূচী পালন কালে পুলিশ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে।
অপর দিকে দৌলতখান প্রতিনিধি জানান, ভোলার দৌলতখানে সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তি দাবিতে উপজেলা বিএনপির উদ্যোগে অনশন কর্মসূচী পালিত হয়েছে। শনিবার সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত অনশন কর্মসূচীতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ফারুক হোসেন তালুকদার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ সভাপতি নাজিম উদ্দিন হাওলাদার, যূগ্ম সম্পাদক খন্দকার মো: জসিম উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক মাহবুব মোর্শেদ কুট্টি, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক হাজি আকবর, সাংগঠনিক সম্পাদক কাজি কামাল প্রমুখ। এ ছাড়া উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল ও কৃষক দলের নেতা কর্মীরা অনশনে উপস্থিত ছিলেন। পরে পৌর বিএনপির সভাপতি মো: ছিদ্দিক কমিশনার অনশনকারীদের সরবত পান করিয়ে অনশন ভঙ্গ করান।
শিশু রামিশা হত্যা ও ধর্ষণের বিচারের দাবিতে ভোলায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী
ধর্ষণের বিরুদ্ধে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাব : মির্জা ফখরুল
রামিসা হত্যার ঘটনায় তদন্ত ও চার্জশিট হবে সংক্ষিপ্ত সময়ে: স্বরাষ্ট্রমন্ত্রী
দেশ স্থিতিশীল, ব্যারাকে ফিরছেন সেনারা: সেনাপ্রধান
পল্লবীতে ধর্ষণের পর শিশু হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন ৭ দিনের মধ্যে দেয়ার নির্দেশ আইনমন্ত্রীর
শিশু-কিশোর প্রতিভা বিকাশে উজ্জ্বল প্ল্যাটফর্ম ‘নতুন কুঁড়ি স্পোর্টস’
গণমাধ্যম কমিশন গঠনে অফকমের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বাংলাদেশ
আমসহ কৃষিপণ্য রপ্তানির সব বাধা দূর করা হবে: কৃষিমন্ত্রী
লালমোহনে দুদক এর উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক