অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

ভোলায় সম্পন্ন হলো রোভার স্কাউটের তাঁবুবাস ও দীক্ষা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২০শে নভেম্বর ২০২১ রাত ০৯:৫৬

remove_red_eye

৬৯০

এম শরীফ আহমেদ :  "ভোলা ওপেন স্কাউট গ্রæপ"  ও "ভোলা সরকারি কলেজ রোভার স্কাউট গ্রæপের" তাঁবুবাস ও দীক্ষা ক্যাম্প অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত ১৮নভেম্বর থেকে ১৯শে নভেম্বর পর্যন্ত ভোলা সরকারি কলেজ মাঠে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। এ সময় উপস্থিত ছিলেন, ভোলা জেলা রোভার কমিশনার ও  ভোলা ওপেন স্কাউট  গ্রæপ প্রতিষ্ঠাতা প্রফেসর পারভীন আখতার (এ.এল.টি), ভোলা জেলা রোভার সম্পাদক মোঃ কামাল হোসেন, ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ ও ভোলা সরকারি কলেজ রোভার স্কাউট গ্রæপ সভাপতি প্রফেসর গোলাম জাকারিয়া, সম্পাদক মোঃ কামাল হোসেন ও কোষাধ্যক্ষ মোঃ এরশাদ প্রমূখ।

এ সময় আরও উপস্থিত ছিলেন, ভোলা সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের প্রাক্তন সিনিয়র রোভার মেট তারেক আজিজ,ভোলা ওপেন স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট মোঃ নাইমউদ্দিন,ভোলা সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের" সিনিয়র রোভার মেট মোঃ রাকিব হোসেন, ভোলা ওপেন স্কাউট গ্রুপের রোভার এম শরীফ আহমেদ সহ বিভিন্ন কলেজের রোভার স্কাউট লিডারগন উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন,স্কাউটিংয়ের দীক্ষা একজন শিক্ষার্থীকে মাদক, কুসংস্কার ও ধর্মান্ধতা থেকে দূরে রাখে। স্কাউটের শিক্ষা ব্যক্তির চরিত্র গঠন করার পাশাপাশি পরিবার ও সমৃদ্ধ সমাজ গড়তে ভূমিকা পালন করে। তাই সমৃদ্ধ জাতি গড়তে প্রতিটি শিক্ষার্থীর স্কাউটিংয়ের দীক্ষা নেওয়া প্রয়োজন।

পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন "ভোলা সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের" কোষাধ্যক্ষ মোঃ এরশাদ। তাঁবুবাস ও দীক্ষা ক্যাম্প অনুষ্ঠানে "ভোলা ওপেন স্কাউট গ্রুপ" ও "ভোলা সরকারি কলেজের" ১৬জন সহচর কে দীক্ষা ও ব্যাজ  প্রদান করা হয়।

এর আগে বৃহস্পতিবার স্কাউট লিডারগণ রোভারদের কে নিয়ে প্রাথমিক প্রতিবিধান, উচ্চতা নির্ণয়, দৈর্ঘ্য নির্ণয়, স্কাউট আইন ,প্রতিজ্ঞা, দড়ির কাজে বিভিন্ন গেরো সহ রোভারদের দক্ষ হিসেবে গড়ে তুলতে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেন।সন্ধ্যায় রোভার সহচর ও সদস্যরা তাঁবু জলসার মাধ্যমে স্কাউটের ঐতিহ্যবাহী অগ্নি প্রজ্বলন, গান ও অভিনয়  প্রদর্শন করেন।
শুক্রবার সকালে প্রার্থনা, বি.পি পিটি ও এরাভিক্স করার পর  রিপোর্টিং করা হয়।সবশেষে সকাল ১০টায় সহচর রোভারদেরকে আত্মশুদ্ধি ও প্রতিজ্ঞা পাঠের মাধ্যমে দীক্ষা ও ব্যাজ প্রদান করা হয়।

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

আরও...