অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

ভোলায় ইসলামিক কমপ্লেক্সে দোয়া মাহফিল অনুষ্ঠিত

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২১শে নভেম্বর ২০২১ রাত ১০:২০

remove_red_eye

৭৫৫

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার আনাস বিন মালেক (রা.) ইসলামিক কমপ্লেক্স এর উদ্যোগে মরহুম আলহাজ্ব মোশারেফ হোসেন শাহজাহান এবং হাতিল এর প্রতিষ্ঠাতা কর্ণধার মরহুম আলহাজ্ব হাবিবুর রহমান রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাতের আয়োজন করা হয়েছে। এসময়৷  জাতীয় বন্ধুজন পরিষদের সকল মরহুম কর্মকর্তা  ও সদস্যদের  রুহের মাগফেরাতের জন্যও দোয়া করা হয়।
আলহাজ্ব মিয়া মোহাম্মদ ইউনুস এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন বন্ধুজন পরিষদের ছোট বন্ধু ঢাকাস্থ হাতিল ফার্নিচার প্রতিষ্ঠাতা ব্যাবসায়ী ও মানব সেবায় নিয়োজিত নিবেদিত প্রাণ মরহুম আলহাজ্ব হাবিবুর রহমান এর দ্বিতীয় পুত্র বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক জনাব মাহফুজুর রহমান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  নাজিউর রহমান কলেজের সাবেক অধ্যক্ষ এম ফারুকুর রহমান , সাবেক সিভিল সার্জন আলহাজ্ব ডা. আব্দুল মালেক। আরও উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলার ষাট উর্দ্বের সম্মানিত ইমাম সাহেব ও মসজিদ কমিটির সভাপতি-সেক্রেটারী বৃন্দ । প্রধান অতিথির বক্তব্যে জনাব মাহফুজুর রহমান তাহার মরহুম পিতার স্মরনে সর্ব সময়ে অত্র প্রতিষ্ঠানের অবকাঠামোগত সাহায্যের আশ্বাস ব্যক্ত করেন। বিশেষ অতিথির বক্তব্যে  ফারুকুর রহমান, মিয়া মুহাম্মাদ ইউনুস সাহেবের ভূয়সি প্রশংসা করে বলেন ভোলার মসজিদ গুলোতে গেলে ইউনুস সাহেবের কথা মনে পড়ে। যার অক্লান্ত পরিশ্রমে সুন্দর সুন্দর মসজিদ গড়ে উঠেছে।  আলহাজ্জ মিয়া মোহাম্মদ ইউনুস সভাপতির বক্তব্যে তিনি বলেন আমি তখনই সব চেয়ে বেশি নিজেকে গর্বিত মনে করলাম যে দিন ভোলাকে কুঁড়ে ঘর মুক্ত ভোলা করতে পারলাম। তিনি প্রষ্ঠিানের লেখা পড়ার মান ও বিভিন্ন দিক উল্লেখ করে বলেন অত্র প্রতিষ্ঠনে শতাধিক এতিম লালন পালন, হিফজখানা ও সেলাই প্রশিক্ষনের ব্যবস্থা আছে। প্রতি বছর ৯০ জন দুস্থ্য মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। সভার শেষ পর্যায়ে মিয়া মোহাম্মদ ইউনুস উপস্থিত সদস্যদের নিকট জাতীয় বন্দুজন পরিষদের ভোলা শহরের কালিনাথ রায় বাজারে অবস্থিত ১৬ শতাংশ সম্পত্তি বন্দুজন কার্যালয়কে ত’লিমুল কোরআনের বয়স্ক শিক্ষার মোয়াল্লেম ট্রেনিং এর কাজে ব্যবহার করার প্রস্তাব করেন যাহা সভায় সর্ব সম্মতিক্রমে গ্রহণ করা হয়।এবং এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সর্বক্ষমতা মিয়া মোহাম্মদ ইউনুস কে প্রদান করা হয় এবং বন্দুজন পরিষদের সংশ্লিষ্ট সকল কর্ম কর্তাদেরকে সহযোগিতা প্রদানের জন্য অনুরোধ করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন ভোলা খলিফা পট্টি ফেরদাউস জামে মসজিদের সম্মানিত খতিব আলহাজ্ব মাওলানা মুফতি মুজির উদ্দিন। ব্যস্থাপনায় ছিলেন আলহাজ্জ মাওঃ আব্দুল কুদ্দুস প্রধান শিক্ষক অত্র প্রতিষ্ঠান।

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

আরও...