অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২০শে মে ২০২৬ | ৬ই জ্যৈষ্ঠ ১৪৩৩

ভোলায় ৮ কোটি টাকা মূল্যের বিদেশী চোরাই শাড়িসহ আটক-৫

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৩শে নভেম্বর ২০২১ রাত ০৮:২৮

remove_red_eye

৫০৫

আকতারুল ইসলাম আকাশ: ভোলায় ৮ কোটি টাকা মূল্যের বিদেশী চোরাই শাড়িসহ ৫ চোরাকারবারিকে আটক করেছে ভোলা কোস্টগার্ড দক্ষিণ জোন।
 
গত ২১নভেম্বর রোববার সদর উপজেলার তুলাতলি লঞ্চঘাটে একটি বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
 
কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট খন্দকার মুনিফ তকি জানান, চোরাকারবারিরা সরকারি শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে বিপুল পরিমাণ বিদেশি শাড়ি বাংলাদেশে নিয়ে এসেছে। এমন সংবাদের ভিত্তিতে রোববার সদর উপজেলার ইলিশা তুলাতলি লঞ্চঘাটে একটি বিশেষ অভিযান চালানো হয়। অভিযান চালিয়ে একটি বাল্কহেড থেকে বিদেশি ১৫ হাজার ৩৬৭ পিস শাড়ি, ১ হাজার ২২ পিস থ্রী পিচ, ৯শ ৪৫ পিস লেহেঙ্গা, ৫ হাজার ৭৯২ পিস শাল ও ১৪শ পিস ওড়না জব্দ করা হয়।
 
 এসময় চোরাকারবারি মো. নুর ইসলাম (৩৬), আসাদুজ্জামান (৩৮), রফিকুল ইসলাম (৩০), শহীদ শেখ (৪০) ও মো. লিটনকে (৩৬) আটক করা হয়।
 
এদের মধ্যে নুর ইসলাম, আসাদুজ্জামান, রফিকুল ইসলাম ও শহীদ শেখের বাড়ি বাঘের হাট জেলায় এবং লিটনের বাড়ি বরিশালের হিজলা উপজেলায়।
 
খন্দকার মুনিফ তকি আরও জানিয়েছেন, আজ মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুরে জব্দকৃত শাড়ী বাল্কহেডসহ চোরাকারবারিদের ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

ভোলার ‘৭০ ঘূর্ণিঝড়ের স্মৃতি নিয়ে নির্মিত হচ্ছে “অস্তিত্বের লড়াই”

ভোলার ‘৭০ ঘূর্ণিঝড়ের স্মৃতি নিয়ে নির্মিত হচ্ছে “অস্তিত্বের লড়াই”

আনসার-ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর

আনসার-ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর

দেশের মানুষ কখনো জামায়াতকে ক্ষমতায় আনবে না: মির্জা ফখরুল

দেশের মানুষ কখনো জামায়াতকে ক্ষমতায় আনবে না: মির্জা ফখরুল

১০ শলাকা সিগারেটের সর্বনিম্ন মূল্য ১০০ টাকা করার প্রস্তাব

১০ শলাকা সিগারেটের সর্বনিম্ন মূল্য ১০০ টাকা করার প্রস্তাব

ইসির কাছে প্রার্থীদের আর্থিক তথ্য চাইল সুজন

ইসির কাছে প্রার্থীদের আর্থিক তথ্য চাইল সুজন

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জেতায় টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জেতায় টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর

দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

বিদ্যুতের দাম ২১ শতাংশ বাড়ানোর প্রস্তাব পিডিবির

বিদ্যুতের দাম ২১ শতাংশ বাড়ানোর প্রস্তাব পিডিবির

ভোলায় নানা আয়োজনে ভূমি সেবা মেলার উদ্বোধন

ভোলায় নানা আয়োজনে ভূমি সেবা মেলার উদ্বোধন

ভোলায় পথে বসেছেন ১২ মৎস্য ব্যবসায়ী

ভোলায় পথে বসেছেন ১২ মৎস্য ব্যবসায়ী

আরও...