অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১০ই জুলাই ২০২৬ | ২৬শে আষাঢ় ১৪৩৩


ভোলায় জনগণের অবাধ তথ্য প্রবাহ নিশ্চিতকরণে কর্মশালা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৩শে নভেম্বর ২০২১ রাত ১০:০৪

remove_red_eye

৫৩১




 হাসনাইন আহমেদ মুন্না :  ভোলা সদর উপজেলায় জনগণের অবাধ তথ্য প্রবাহ নিশ্চিতকরণে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের (ইউনিয়ন পরিষদ ও পৌরসভা) ওয়েবসাইটসমূহ তথ্যবহুল ও সমৃদ্ধকরণে কর্মশালার আযোজন করে উপজেলা প্রশাসন।

উপজেলা নাগরীক ফোরামের সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মিজানুর রহমান। উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো: ইউনূছ হাজ্বীর সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য দেন, উপজেলা নাগরীক ফোরামের সভাপতি মো: মোকাম্মেল হক মিলন, ভেদুরিয়া ইউপি চেয়ারম্যান মো: তাজুল মাস্টার, চরসামাইয়া ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন মাতাব্বর, উপজেলা আইসিটি অফিসার মিথুন চক্রবর্তী, উত্তর দিঘলদী ইউনিয়ন পরিষদ সচিব মো: আলাউদ্দিন প্রমূখ।
বক্তারা বলেন, বর্তমান সরকারের একান্ত উদ্যেগে দেশ আজ ডিজিটাল হয়েছে। ফলে এখন জনগণের তথ্য জানা অনেকটাই সহজ হয়েছে। বিশেষ করে সংশ্লিষ্ট দপ্তরের ওয়েবসাইটসমূহে সব ধরনের তথ্য পাওয়া যায়। তারপরেও অনেক ইউপির হালনাগাত তথ্য পেতে কখোনো বিড়ম্বনায় পরতে হয়। তাই ইউনিয়ন পর্যায়ের উদ্যেক্তাদের প্রশিক্ষণের আওতায় আনার ব্যাপারে মত দেন তারা। একইসাথে সাইটগুলো আরো সমৃদ্ধকরণের উপর জোর দেন তারা।
কর্মশালায় সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সচিব, উদ্যেক্তাসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।