বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৪শে নভেম্বর ২০২১ রাত ০৯:৪৪
৪৪৩
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা সদর উপজেলার কাচিয়া ইউনয়নের সন্ত্রাসী চাঁদাবাজ আবদুল মালেক ওরফে মেহেন্দি মালেক ও তার চক্রের সদস্যদের বিরুদ্ধে নানা অপকর্মের অভিযোগ পাওয়া গেছে। আবদুল মালেক ও তার গ্রæপের বিরুদ্ধে চাঁদাবাজী ও হামলা লুটপাটের অভিযোগে থানায় মামলা হলেও পুলিশ এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি। তাই কাচিয়া ইউনিয়নের শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্টকারী মেহেন্দি আবদুল মালেকসহ তার গ্রæপের সদস্যদের দ্রæত গ্রেফতার করার দাবী জানিয়ে বুধবার দুপুরে ভোলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করা হয়েছে।
ভোলার কাচিয়া ইউনিয়ন বাসীর পক্ষ থেকে এলাকার ইউপি চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম নকিব সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য বলেন, আবদুল মালেকের নেতৃত্বে প্রতিদিন পরানগঞ্জ কাঠির মাথা এলাকায় জুয়ার আসর বসে। সেখানে রাস্তা দিয়ে চলাচলকারী যানবাহন অটো বোরাক থেকে ২০ টাকা,কাঁকড়া ট্রলি থেকে ২০০ টাকা এবংব বড় ট্রলি থেকে ৫০০ টাকা করে চাঁদা আদায় করা হয়। গত ১৭ নভেম্বর জনৈক তার ট্রলিতে বালি নিয়ে যাওয়ার সময় তার কাছে মেহেন্দি মালেক পাঁচশত টাকা চাঁদা দাবী করেন। কিন্তু চাঁদার টাকা না দেওয়ায় মালেক ওই ট্রলি আটক করে। এসময় উত্তেজিত জনতা মালেককে ঘেরাও করে আটকে রাখে। এসময় বিক্ষুব্দ জনতার রোষানল থেকে উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে সে পুলিশ প্রহরা থেকে পালিয়ে যায়। এ ঘটনার পর ২২ নভেম্বর রাতে কাচিয়া কাঠির মাথা বাজারে মালেক,তার ভাই বাবুল ও তার ছেলে কামরুলের নেতৃত্বে মনির মেম্বারের একটি মাছঘাটে বোমা হামলা করে লুটপাট চালায়। এ সময় কয়েকজনকে পিটিয়ে গুরুতর আহত করে এবং বগি দা দিয়ে কুপিয়ে মাছঘাট তছনছ করে । এসময় জনতা তাদের ধাওয়া করলে তারা ট্রলার যোগে পালিয়ে যায়। এসব ঘটনায় ভোলা থানায় মালেকসহ ১৮ জনকে আসামী করে পৃথক দুটি মামলা করা হলেও পুলিশ এখনো কাউকে আটক করতে পারেনি। এলাকার শান্তিপূর্ণ পরিবেশ বাজায় রাখার জন্য মালেকসহ সন্ত্রাসীদের পুলিশ যাতে দ্রæত গ্রেফতার করে তার জন্য অনুরোধ জানিয়েছেন ইউপি চেয়ারম্যান নকিব।
এ সময় উপস্থিত ছিলেন, কাচিয়া ইউপির প্যানেল চেয়ারম্যান মোঃ শাজাহান মাস্টার, ইউপি মেম্বারদের মধ্যে আব্দুর রব, মনিরুল ইসলাম মনির, মহিলা মেম্বার বিবি ফাতেমার স্বামী সিরাজুল ইসলাম মালসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগন।
দেশের মানুষ কখনো জামায়াতকে ক্ষমতায় আনবে না: মির্জা ফখরুল
১০ শলাকা সিগারেটের সর্বনিম্ন মূল্য ১০০ টাকা করার প্রস্তাব
ইসির কাছে প্রার্থীদের আর্থিক তথ্য চাইল সুজন
পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জেতায় টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর
দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
বিদ্যুতের দাম ২১ শতাংশ বাড়ানোর প্রস্তাব পিডিবির
ভোলায় নানা আয়োজনে ভূমি সেবা মেলার উদ্বোধন
ভোলায় পথে বসেছেন ১২ মৎস্য ব্যবসায়ী
ভোলায় দারিদ্র্যকে হার মানিয়ে প্রযুক্তিখাতে মহিমার সাফল্য
ভোলার বাগানে ঝুলছে নানা জাতের বাহারি আম
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক