অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

ভোলার প্রথিতযশা সংগীত শিল্পী স্বাতী করঞ্জাই আর নেই

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৪শে নভেম্বর ২০২১ রাত ০৯:৫১

remove_red_eye

৮১১

সাংস্কৃতিক অঙ্গনে  শোকের ছায়া

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার সাংস্কৃতিক অঙ্গনের প্রথিতযশা গুণী সংগীত শিল্পী ভোলা থিয়েটারের নির্বাহী সদস্য ও বাংলাদেশ গ্রাম থিয়েটারের কেন্দ্রীয় কমিটির সদস্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক স্বাতী করঞ্জাই ( ৪৭)  বুধবার দুপুর ১টায় ঢাকার ল্যাব এইড  হাসপাতালে ইহলোক ত্যাগ করেছেন। তিনি গত ১০ দিন ধরে জ্বর ও শ্বাস কষ্টে ভুগছিলেন। তার অক্সিজেন লেভেন কমে যাওয়ায় তাকে তিন দিন আগে ল্যাবএইড হাসপাতালের আইসিইউ’তে ভর্তি করা হয়। মৃত্যুকালে তিনি স্বামী শিক্ষক গৌতম চক্রবর্তী, মেয়ে মোহরসহ অসংখ্য স্বজন রেখে যান।  এদিকে এই গুণী সংগীত শিল্পী ও সংগঠকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে কান্নায় ভেঙে পড়েন সাংস্কৃতিক অঙ্গনের কর্মীরা। শোক প্রকাশ করেন, ধেনিক বাংলার কণ্ঠের সম্পাদক ও  ভোলা প্রেসক্লাব সভাপতি এম. হাবিবুর রহমান, সাবেক অধ্যক্ষ এম. ফারুকুর রহমান, বিহঙ্গ সাহিত্য গোষ্ঠীর সভাপতি অমিতাভ অপু, ভোলা জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহবায়ক ও মাছরাঙা টিভির সাংবাদিক হাসিব রহমান, ভোলা থিয়েটারের সভাপতি নাসির লিটন, সুরেরধারার পরিচালক উত্তম ঘোষ, শিল্পী মনজুর আহমেদ,  কাব্যাঙ্গনের সভাপতি মশিউর রহমান পিংকু, ভোরের পাখিরা সংগঠনের সভাপতি সরমিন জাহান শ্যামলী, শিল্পী রেহানা ফেরদৌস।

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

আরও...