অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২২শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


ভোলায় জমে উঠেছে ফুটপাতে শীতের পোষাকের বাজার


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৪শে নভেম্বর ২০২১ রাত ১০:০০

remove_red_eye

৭৩০


 নিন্ম আয়ের ক্রেতাদের আনাগোনা বাড়ছে

এম ইসমাইল :  দ্বীপজেলা ভোলায় শীতের আমেজ বিরাজ করছে। দিনে গরম পড়লেও রাতে শীত অনুভূত হচ্ছে। আর এ কারণে অল্পদামে শীতের পোশাক কিনতে ফুটপাতে ভিড় জমাচ্ছে নিন্ম আয়ের মানুষ। গত কয়েকদিন ফুটপাতে ভালোই বেচাকেনা হচ্ছে বলে জানিয়েছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা।
বুধবার  (২৪ নভেম্বর) সন্ধায়ে সরেজমিন ঘুরে দেখা যায়, ভোলা সদর উপজেলার  সদরের নতুন বাজার এলাকায় শীতের পোশাক সাজিয়ে বসেছেন। এখানে ২৫টির মতো ফুটপাতে দোকান রয়েছে। কয়েকদিন শীত পড়ায় পোশাক কিনতে ভিড় জমাচ্ছে ক্রেতারা। প্রতিদিন এ সব দোকানে ভীড় লেগে থাকছে। কোনো দোকানে এক দামে, কোথাও দামাদামি করে চলছে বিক্রি।   
এ সব দোকানে বাচ্চা থেকে শুরু করে সব বয়সী মানুষের পোশাক মিলছে। যার মধ্য রয়েছে সোয়েটার, জ্যাকেট, কম্বল, হাত মোজা, কান মোজাসহ শীতের সব রকম পোশাক। বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত হাক-ডাকে চলে বেচা-কেনা। এছাড়াও শহরের সদর রোডে এবং কোটমসজিদের সামনেও শীতের পোশাক বিক্রি হচ্ছে। নতুন বাজারের ফুটপাতের ডাক নাম হচ্ছে পুরান মার্কেট। এই নামে ভোলা বাসি যেনো এক ডাকেই চিনে।
নতুন বাজারের বিক্রেতা সজিব বলেন, ২/৩ দিন ধরে শীতের পোশাক বিক্রি বেড়েছে। শীত আরও বৃদ্ধি পেলে বিক্রি বাড়বে। আমি ৫ গাইড পোশাক উঠাইছি দোকানে,এতে মোটামুটি ভালো পোশাক রয়েছে।
 ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের  বোরাক চালক মোঃ লিটন বলেন,২৫০ টাকায় একটি জ্যাকেট কিনেছি। ছোট মেয়ের জন্য ৫ টা শীতের সোয়েটার কিনেছি ৩২০ টাকায়। এই মার্কেটে কম দামে শীতের পোশাক পাওয়া যায়।





সাইবার নিরাপত্তা আইনসহ বিভিন্ন আইন সংশোধনের চেষ্টা চলছে : ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সাইবার নিরাপত্তা আইনসহ বিভিন্ন আইন সংশোধনের চেষ্টা চলছে : ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী

আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের বিদেশে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার

আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের বিদেশে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার

লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

আরও...