বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৭শে নভেম্বর ২০২১ রাত ০৯:০৪
৫৮১
জুয়েল সাহা : ভোলায় জমি-জমার বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের নারীসহ চারজন আহত হয়েছে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন। শুক্রবার (২৬ নভেম্বর) বিকেলে ৫ টার দিকে ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রতনপুর গ্রামের এ ঘটনা ঘটে। আহত মোঃ সুমন (৩৫), মুক্ত বেগম (২৭), আনোয়ার হোসেন লিটন (২৮) ও মোঃ মহসিন (৪০) ওই গ্রামের বাসিন্দা।
মোঃ লোকমান হোসেন অভিযোগ করেন সাংবাদিকদের জানান, প্রায় ৩০ বছর আগে একই গ্রামের আব্দুল বারেকের কাছ থেকে রতনপুর মৌজার ৭ শতাংশ জমি ক্রয় করে আমার বাবা মোঃ মিলন মিয়া, চাচা বিল্লাল হোসেন, কাবিল মিয়া, বাগল আলী ও সায়েদুল রহমান। কিন্তু আব্দুল বারেক ওই জমি বুঝিয়ে দিলেও দলিল দেওয়া নিয়ে সময়ক্ষেপণ করতে থাকেন। গত কয়েকদিন আগে আব্দুল বারেক মারা যায়। পরে আমরা তার ছেলে হারুন অর রশিদ, হিরণ, সুজনকে জমির দলিলের বিষয়ে বললে গুরুত্ব দেয়নি। এরপর শুক্রবার (২৬ নভেম্বর) বিকেল ৫ টার দিকে হিরণ আমাদের উদ্দেশ্য করে জমির দলিল দিবে না বলে গালমন্দ করতে থাকে। আমি প্রতিবাদ করলে হিরণ, হারুন, সুজন ও হারুনের ছেলে ইসমাইল আমাকে হত্যার উদ্দেশ্যে কাঠি-সোটা নিয়ে মারতে আসে। এসময় আমাকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় মোঃ সুমন (৩৫), মুক্ত বেগম (২৭) ও আনোয়ার হোসেন লিটন (২৮) ও মোঃ মহসিন (৪০) আহত হয়। আহতদের স্থানীয়দের সহযোগতায় গুরুতর অবস্থায় উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করি।
অভিযুক্ত মোঃ হারুন অর রশিদ জানান, প্রতিপক্ষরা ওই জমি প্রায় ৩০ বছর দখলে আছে। এছাড়াও ওই জমির দলিল ও টাকা-পয়সার বিষয়ে আমরা উভয় পক্ষ সাত দিনের মধ্যে বসার কথা ছিলো। কিন্তু গত শুক্রবার হিরণের সাথে বাকবির্তক হয় প্রতিপক্ষেদের সাথে। এপর্যায়ে উভয় পক্ষে মধ্যে সংর্ঘষ বাধে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন বলে স্বীকার করেন তিনি।
ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ এনায়েত হোসেন জানান, বিষয়টি শুনার পর তদন্তের জন্য পুলিশ পাঠানো হয়েছেন। তদন্ত সাপেক্ষে আইগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট
ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের
ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা
চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন
ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু
মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী
ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত