অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩


ভোলার ইলিশায় রাজমিস্ত্রী রিয়াজের বাঁচার আকুতি


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৯শে নভেম্বর ২০২১ রাত ১০:০১

remove_red_eye

৮৮৭



অর্থ সংকটে চিকিৎসা হচ্ছে না মানবিক সাহায্যের আবেদন

এইচ আর সুমন : ভোলা সদর উপজেলার ২নং পূর্ব ইলিশা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পশ্চিম সোনাডগী গ্রামের বাসিন্দা কাশেম মাতব্বরের ছেলে রাজমিস্ত্রী  রিয়াজ মাতাব্বর (৩০) বাঁচতে চায়। চিকিৎসার জন্য সমাজের বিত্তশালীদের সহায়তা চায় তার পরিবার।
জানা গেছে, চিকিৎসার জন্য এ পর্যন্ত  প্রচুর টাকা খরচ হয়েছে। ৪ ভাই ১ বোনের মধ্যে রিয়াজ দ্বিতীয়। ছেলের চিকিৎসার জন্য গচ্ছিত সকল সম্পত্তি উজাড় করে দিয়েও কোন কিনারা পাচ্ছেন না তার পরিবার। বর্তমানে পূর্ণাঙ্গ চিকিৎসার জন্য আরো  প্রচুর টাকার প্রয়োজন। অর্থ সংকট এবং শারীরিক দুর্বলতার কারণে অপারেশন করানো যাচ্ছে না।

মো. রিয়াজ মাতব্বরের বড় ভাই পারভেজ সাইফ মাতাব্বর বলেন, আমার আব্বা কৃষিকাজ করেন।  আমার ছোট ভাই (রিয়াজ )রাজমিস্ত্রির কাজ করে জীবিকা নির্বাহ করতো।গত( ১লা সেপ্টেম্বর) ঢাকার জহির উদ্দিন সিটির আফতাব নগরে বিল্ডিং এর বাহির সাইটে কাজ করার সময়, ছাদের উপর থেকে ইট পড়ে পুরো মাথা দিখন্ডিত এবং মাথার একাংশের হাড়  ভেঙ্গে ভিতরে ঢুকে যায়।  রিয়াজ মারাত্মকভাবে আহত ও অজ্ঞান হয়ে যায়।   পড়ে ঢাকা মেডিকেল কলেজের নিউরোলজি বিভাগে জরুরি ভাবে অপারেশন করানো হয়। কিন্তু রিয়াজের কোন জ্ঞান না ফিরায় ঢাকা মেডিকেল কলেজের নিউরোলজি বিভাগে আবারও তার অপারেশন করানো হয়। আমাদের পরিবার আর্থিকভাবে অসচ্ছল থাকায় ঢাকার বিভিন্ন এলাকা থেকে  এবং নিজ গ্রামের লোকদের কাছ থেকে ধার দেনা করে কয়েক লক্ষ টাকা তার পিছনে চিকিৎসা বাবদ ব্যয় করা হয়।   রিয়াজ এখনো পরিপূর্ণ ভাবে সুস্থ হয়নি। পরবর্তী তে ঢাকার পিজি হাসপাতালে ভর্তি করানো হয়। তবে রিয়াজ তার স্বাভাবিক জীবনে এখনো ফিরতে পারেনি ।  গত ২২দিন ধরে রিয়াজের অবস্থা খুবই  সংকটাপন্ন। তবে অত্যন্ত দুঃখের বিষয় হল  টাকার অভাবে রিয়াজের কোনভাবেই চিকিৎসা হচ্ছে না। ডাক্তারের পরামর্শ অনুযায়ী রিয়াজকে আবারও অপারেশন করানো প্রয়োজন। এতে কয়েক লাখ টাকা তার চিকিৎসা বাবদ খরচ হতে পারে। কিন্তু পরিবারের পক্ষে কোনভাবেই এত টাকা সংগ্রহ করা সম্ভব হচ্ছে না । আমার ছোট ভাই নম্র, ভদ্র ও ভালো ছেলে হিসেবে এলাকায় সুনাম রয়েছে। আমার জানা মতে ভাই কখনো কারো ক্ষতি করেনি। রিয়াজের চিকিৎসার জন্য আমাদের পরিবারের যা কিছু ছিলো সব ব্যয় করা হয়েছে। এখন অর্থ সংকটে  চিকিৎসার ব্যয় নির্বাহ করতে হিমশিম খেতে হচ্ছে। দৈনিক ঔষধ কেনার মত টাকা এখন আর আমাদের হাতে নেই। আমার ভাই এখন বাড়িতেই আছে। টাকার অভাবের কারণে ঢাকা অপারেশন করতে নিতে পারতাছিনা।
মানবিকতার দৃষ্টিতে যে যার অবস্থান থেকে সাহায্য করলে তার চিকিৎসা চালিয়ে যেতে পারবো। আমি সমাজের মানবিক ও বিত্তশালীদের প্রতি অনুরোধ করবো আপনাদের সামান্য সহযোগিতায় হয়তো আমার ভাইটার অপারেশন করাতে পারলে  ছোট ভাইটি আবার স্বাভাবিক জীবনে  ফিরে আসতে পারবে ইনশাআল্লাহ। রিয়াজের  চিকিৎসার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিন।
যোগাযোগ করুন রিয়াজ মাতব্বরের বড় ভাই পারভেজ সাইফ বাড়ীর নাম  মাতব্বর বাড়ী। পূর্ব ইলিশা উম্মে কুলসুম হাফিজিয়া মাদ্রাসার সামনে।

বিকাশ  ও রকেট নাম্বারঃ ০১৭০০৬৩৩০৭৩  





ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

আরও...