অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

ভোলার রাজাপুরে ধান কাটা নিয়ে এক কৃষককে পিটিয়ে হত্যা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩০শে নভেম্বর ২০২১ রাত ১১:২৫

remove_red_eye

৫৫১

বাংলার কণ্ঠ প্রতিবেদক :  ভোলায় ধানকাটাকে কেন্দ্র করে মোঃ রুহুল আমিন বেপারী (৫৭) নামে এক কৃষককে নির্মমভাবে পিটিয়ে , কুপিয়ে  হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘটে মঙ্গলবার দুপুরে সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে। সন্ধ্যায়  চিকিৎসাধীন অবস্থায় ভোলা সদর হাসপাতালে মোঃ রুহুল আমিন বেপারীর মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ এক নারীকে গ্রেফতার করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত মোঃ রুহুল আমিন বেপারীর সাথে তার আতœীয় (বেয়াই ) কাসেমের চৌকিদারের আগে থেকে বিরোধ ছিলো। বর্তমানে ওই জমি রুহুল আমিনের ভোগ দখলে । দুপুরের দিকে বাড়ি থেকে ভাত নিয়ে ক্ষেতে যাচ্ছিল রুহুল আমিন। পথে রুহুল আমিনের উপর  কাশেম , তার স্ত্রী জরিনা বেগম , দুই ছেলে নোমান ও আলামিন   ধান ক্ষেতের মধ্যেই রুহুল আমিনকে পিটিয়ে জখম করে। এ সময়  রুহুল আমিনের পা ভেঙ্গে ও কুপিয়ে জখম করা হয়। ডাকচিৎকার শুনে পরে স্থানীয় ও স্বজনরা মুহুর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন। কিন্তুু সন্ধ্যার দিকে চিকিৎসাধীন অবস্থায় মোঃ রুহুল আমিন বেপারীর মৃত্যু হয়।
ভোলা থানার ওসি এনায়েত হোসেন জানান,  জমির বিরোধ নিয়ে কৃষক মোঃ রুহুল আমিন বেপারী নিহত হয়েছে। তারা খবর পেয়ে ইলিশা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ ফরিদ  ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে কাশেমের স্ত্রী জরিনা বেগমকে আটক করে। এ ব্যাপারে মামলার প্রস্তুত চলছে।  এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ দলের ভোলা জেলা শাখার  সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম জানান, নিহত কৃষক মোঃ রুহুল আমিন বেপারী রাজাপুর ইউনিয়ন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সভাপতি। এ ঘটনায় দ্রæত আসামীদের গ্রেফতারের দাবী জানিয়ে আজ বুধবার সকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর পক্ষ থেকে ভোলা শহরে মানববন্ধন কর্মসূচী পালন ঘোষনা করা হয় বলে জানান।

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

আরও...