অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

ভোলায় যুবলীগ নেতা টিটু হত্যার আসামীদের দ্রুত গ্রেফতারের দাবীতে সাংবাদিক সম্মেলন

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২রা ডিসেম্বর ২০২১ রাত ০৯:১১

remove_red_eye

৫৮৫

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার মেঘনায় সন্ত্রাসীর গুলিতে নিহত যুবলীগ নেতা খোরশেদ আলম টিটু হত্যাকারীদের দ্রæত গ্রেফতার ও বিচারের দাবি জানিয়েছে নিহতের পরিবার। টিটু হত্যাকান্ডের এক সপ্তাহ পরও মামলার প্রধান আসামীকে গ্রেফতার করতে না পারায় চরম ক্ষোভ প্রকাশ করা হয়েছে।  বৃহস্পতিবার দুপুরে ভোলা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনে নিহতের স্ত্রী রোকেয়া বেগম এ দাবি জানান। এসময় নিহতের মা ও তার মা নেপু বিবি সন্তান হত্যার বিচার চাইতে গিয়ে  কান্নায় ভেঙ্গে পড়েন।

লিখিত অভিযোগে রোকেয়া বেগম বলেন , গত ২৬ নভেম্বর মেঘনার মধ্যবর্তী দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়ন থেকে খেয়া নৌকায় ফেরার পথে তার স্বামী খোরশেদ আলম টিটুকে গুলি করে হত্যা করা হয়। ওই ঘটনায়  নিহতের ভাই মোঃ হানিফ ভুট্টো বাদী হয়ে জামাল উদ্দিন চকেটকে প্রধান আসামী করে ১৬ জনের বিরুদ্ধে  ভোলা মডেল থানায় হত্যা মামলা করেন। কিন্তু ঘটনার পরদিন আবুল বাশার নামের একজনকে গ্রেফতার করার হলেও গত এক সপ্তাহে অন্য আসামীদের গ্রেফতার না করায় ক্ষোভ প্রকাশ করেন। বর্তমানে তিনি ২টি শিশু সন্তান নিয়ে দুঃখ দুর্দশার মধ্যে রয়েছেন। মামলার প্রধান আসামী জামাল উদ্দিন চকেটসহ সবাইকে দ্রæত গ্রেফতার করে বিচারের আওতা আনার দাবি জানান তিনি। সংবাদ সম্মেলনে এছাড়াও মদনপুর ইউনিয়নের চেয়ারম্যান নাছির উদ্দিন নান্নু বলেন, সম্প্রতি জলদস্যু জামাল উদ্দিন চকেট গ্রæপের তৎপরতায়  চরে আতংক বিরাজ করছে। জামালের নামে অসংখ্য মামলা রয়েছে। এবার ইউপি নির্বাচনে জামাল অংশ নিয়ে অদৃশ্য শক্তির বলে নাছির উদ্দিন নান্নু কে  হুমকি দিয়ে আসছে।  কিন্তু নাছির উদ্দির জয় লাভ করায় ক্ষিপ্ত হয়। চর থেকে ইউপি চেয়ারম্যান নাছির উদ্দিন  তার কর্মীদের নিয়ে ট্রলার যোগে ফেরার পথে তাকে হত্যার উদ্দ্যেশে জামাল উদ্দিন চকেট বাহিনী হামলা করে। তখন  ফিরার পথে খোরশেদ আলম টিটু  ইউপি চেয়ারম্যান নাছির উদ্দিনকে বাঁচাতে গিয়ে গুলিতে নিহত হয়। সাংবাদিক সম্মেলনে  নিহত টিটুর মা, ২ শিশু সন্তান সহ দৌলতখান উপজেলা চেয়ারম্যান মঞ্জুর আলম খান ও পৌর মেয়র মো. জাকির হোসেন তালুকদার, দৌলতখান উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।  উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৬ নভেম্বর শুক্রবার বিকালে দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নের নব নির্বাচিত ( দ্বিতীয় দফায় ১১ নভেম্বর ভোটগ্রহণ হয়েছে)  চেয়ারম্যান নাছির উদ্দিন নান্নুর কর্মীভোজ শেষে খেয়া ট্রলারে করে জেলা সদরে রওয়ানা করেন নিহত খোরশেদ আলম টিটু। বিকাল সাড়ে ৪টায় সদর উপজেলার নাছির মাঝি সংলগ্ন মেঘনায় দুর্বিত্তদের হামলা গুলিবিদ্ধ হয়ে টিটু মারা যান। নিহত টিটু সদর উপজেলার ধনিয়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

আরও...