অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ২২শে মে ২০২৬ | ৭ই জ্যৈষ্ঠ ১৪৩৩


ভোলায় ২০ হাজার হেক্টর জমির ফসল প্লাবিত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৭ই ডিসেম্বর ২০২১ রাত ১২:১৭

remove_red_eye

৫০৭

 

 

আমির হোসেন।।

ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’এর প্রভাবে ভোলার নদীতে জোয়ারের উচ্চতা বেড়েছে। যা বিপদসীমা ছুঁই-ছুঁই করছে। একই সঙ্গে শনিবার দিবাগত রাত থেকে সোমবার বিকাল পর্যন্ত উচ্চ জোয়ার ও টানা বৃষ্টিতে জেলার প্রায় ২০হাজার হেক্টর(৪৯হাজার ৪০০একর) ফসলি জমি প্লাবিত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ক্ষয়ক্ষতির কোনো হিসাব না করলেও কৃষক প্রায় ৫০০কোটি টাকা ক্ষতির আশঙ্কা করছেন।

 

ভোলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো.হাসানুজ্জামান বলেন, স্বাভাবিক জোয়ার ওঠে ২দশমিক ৮মিটার। সোমবার ভোররাত ৪টায় মেঘনায় জোয়ারের উচ্চতা ছিল ৩দশমিক ২০মিটার। যা বিপদসীমার ২১সেন্টিমিটার নিচে। দিনের জোয়ারের উচ্চতা আরও বাড়বে।

 

ভোলার আবহাওয়া অফিস সূত্র জানায়, রোববার সন্ধ্যে ৬টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ৫০ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

 

সরেজমিন দেখা যায়, গত শনিবার ভোর থেকে সোমবার বিকাল পর্যন্ত সূর্য্য ওঠেনি। রোববার ভোররাতে মুষলধারে (৩দশমিক ৫মিমি বৃষ্টি), সারাদিন গুড়িগুড়ি এবং সন্ধ্যে থেকে সোমবার বিকাল ৪টা পর্যন্ত মুষলধারে বৃষ্টি পড়তে দেখা গেছে। ভোলার ভাঙা সড়কের গর্তে পানি জমে গেছে। মাটির সড়কে কাঁদা। তারপরেও মানুষজন ছাতা নিয়ে কাজে বের হয়েছে। কৃষকদের খেতে জমা পানি পাম্প মেশিন ও বালতি-গামলা দিয়ে সেচ দিতে দেখা গেছে।

 

কৃষক, কৃষিবিদদের সঙ্গে কথা বলে জানা যায়, টানা বৃষ্টি ও উচ্চ-জোয়ার বন্যায় ভোলার সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের উত্তররাজাপুর, দক্ষিণরাজাপুর, কানিবগার চর, ভোলার চর, পূর্ব ইলিশা ইউনিয়নের গাজিপুর, কাচিয়া ইউনিয়নের বারাইপুর, রামদেবপুর, পশ্চিম ইলিশা ইউনিয়নের চরপাঙাশিয়া, ভেলুমিয়া ও ভেদুরিয়া ইউনিয়নের নিন্মাঞ্চল, দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নের মধুপুর, টবগী, চরমুন্সি, মদনপুর, মেদুয়া ইউনিয়নের চর নেয়ামতপুর, ভবানীপুর, তজুমদ্দিন উপজেলার সোনাপুর, মলংচড়া, চরমোজাম্মেল, মনপুরা উপজেলার কলাতলি, চরডেম্পিয়া, ঢালচর, কুকরি-মুকরি, মুজিবনগর, চর কচুয়া-চর শাহাজালালসহ ৭৪টি চরাঞ্চল জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে।

 ভোলা খামারবাড়ির তথ্যমতে ভোলায় প্রায় ২০হাজার হেক্টর ফসলি জমি প্লাবিত হয়েছে।

জানা যায়, ভোলার চরের ৩২একর, কানিবগা চরের ৩২০একর, নবীয়ারচরের ৩৫একর, মাঝের চরের আব্দুল হান্নান জমাদারের ৩২০শতাংশ, সবুজ চৌকিদারের ২৪০শতাংশ, মাইনুদ্দিন মাঝির এক একর, দক্ষিণ রাজাপুরের নুরুমাঝির এক একর, জাকির সরদারের ২একর, জাহাঙ্গীর সরদারের এক একর, বেচুমাঝির ৪৮শতাংশ, জয়নাল আবেদীনের একএকর, শাহেআলম জমাদ্দারের একএকর, আবুতাহেরের ৮০শতাংশ, মাইনুদ্দিন চৌকিদারের ৫০শতাংশ জমির সবজি খেত ডুবে গেছে।

 ভোলার সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বলেন, কাচিয়া ইউনিয়নের চরাঞ্চল ও নিন্মাঞ্চলের সবজিখেত প্লাবিত হয়েছে। এখানের জমিতে চিচিঙ্গা, করল্লা, ক্যাপসিক্যাম, শশা, বিট, গাজর, পেঁয়াজ, মরিচ, তরমুজসহ রবি মৌসুমের সবজি চারা, বীজতলায় বীজ বোপন করা ছিল।

ভোলা সদর উপজেলা কৃষি কার্যালয় সূত্র জানায়, সদর উপজেলার ১০০হেক্টর আলু, এক হাজার হেক্টর খেসারী, ৪০০হেক্টর সরিসা, ১০০হেক্টর গম, ৫০০হেক্টর সবজি, ৫০০হেক্টর আমন ধানসহ ৩হাজার হেক্টর জমি প্লাবিত হয়েছে।

ভোলা সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. রিয়াজউদ্দিন বলেন, বৃষ্টি ও উচ্চ জোয়ারে প্রায় ৩হাজার হেক্টর চরাঞ্চল-নিন্মাঞ্চল প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। তবে টানা কয়েক দিন উচ্চ জোয়ার উঠলে বা জোয়ারে লবন পানি থাকলে সঙ্গে বৃষ্টি হলে উল্লেখিত ফসলের ক্ষতি হবে।

ভোলার চরফ্যাশন উপজেলার ঢালচর ইউনিয়নের বাসিন্দা শাহে আলম ফরাজি বলেন, রোববার মধ্য রাত থেকে জোয়ারের উচ্চতা বেড়েছে। জমির ওপর ২-৩ হাত পানি উঠে খেত, পুকুর ও মাছের ঘের ডুবে গেছে।

মদনপুর ইউনিয়নের মধুপুরের কৃষক মো. শাহাবুদ্দিন ফরাজি জানান, তাঁর ২০হেক্টর জমিতে লাগানো শশা, পেঁয়াজ, তরমুজ ও করল্লার খেত ভেসে গেছে। রোদ না উঠলে তাঁর কমপক্ষে ২০লাখ টাকার ক্ষতি হবে।

মদনপুর টবগীর ইউপিসদস্য কৃষক আলাউদ্দিন হাওলাদার বলেন, তার এলাকায় ২০০একর জমি আবাদ হয়েছে। এরমধ্যে ৪৫একর জমিতে চারা লাগানো হয়েছে। বাকী জমিতে চারা লাগানোর আগেই জোয়ার এসে সব প্লাবিত করছে।

মদনপুরের চরপদ্মা গ্রামের কৃষক নাছির শিকদার বলেন, তাঁর খেতে মিষ্টিআলু, মরিচ ও সবজির বীজতলা ছিল। সব ডুবে গেছে।

 মদনপুরের আরেক কৃষক, ইউপিসদস্য ফারুক দৌলত বলেন, কার্তিকের শেষ দিকে জমি শুকালে কৃষকেরা সবজি খেত তৈরী করে। চাষাবাদ দিয়ে বীজতলা তৈরী করে। সে খেতে কেউ বীজ পুঁতেছে । অনেকে খেত তৈরী করছে বীজ পোঁতার প্রস্তুতি নিচ্ছে। কিন্তু জোয়ার ওঠায় এসব খেত নষ্ট হয়ে গেছে। সার, ঔষুধ, ছত্রাকনাশক, বীজ সব মিলিয়ে কমপক্ষে একরপ্রতি কৃষকের এক লাখ টাকার বেশি খরচ হয়ে গেছে।

 কমপক্ষে ৫০জন কৃষকের ভাষ্য, এক একর জমিলগ্নি, চাষ, বীজ, সার-ওষুধ মিলিয়ে এক লাখ টাকার বেশি খরচ হয়েছে। অসময়ে জোয়ার ও বৃষ্টির পানিতে খেত প্লাবিত হওয়ায় তাদের একরে এক লাখ টাকা ক্ষতির আশঙ্কা করছেন।

কৃষি সম্প্রসারণ অধিপ্তরের ভোলা খামারবাড়ি সূত্রমতে প্রায় উচ্চ জোয়ার ও বৃষ্টিতে প্রায় ২০হাজার হেক্টর জমি প্লাবিত হয়েছে। কিন্তু ক্ষয়-ক্ষতির কোনো তালিকা হয়নি।তবে কৃষক প্রায় ৫০০কোটি টাকা ক্ষতির আশঙ্কা করছেন।

 

ভোলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. হাসান ওয়ারিসুল কবীর উচ্চ জোয়ার ও বৃষ্টিতে নিন্মাঞ্চল ও চরাঞ্চলের রবিশষ্য ও আমনের খেত প্লাবিত হওয়ার কথা স্বীকার করে বলেন, তাঁরা প্লাবিত খেত পর্যবেক্ষনে রেখেছেন। এখনও ক্ষতি শুরু হয়নি। তবে কি পরিমান ক্ষতি হবে, তা আরও ২-৩দিন পরে বলা যাবে। তখন তালিকা করা হবে।





শিশু রামিশা হত্যা ও ধর্ষণের বিচারের দাবিতে ভোলায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

শিশু রামিশা হত্যা ও ধর্ষণের বিচারের দাবিতে ভোলায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

ধর্ষণের বিরুদ্ধে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাব : মির্জা ফখরুল

ধর্ষণের বিরুদ্ধে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাব : মির্জা ফখরুল

রামিসা হত্যার ঘটনায় তদন্ত ও চার্জশিট হবে সংক্ষিপ্ত সময়ে: স্বরাষ্ট্রমন্ত্রী

রামিসা হত্যার ঘটনায় তদন্ত ও চার্জশিট হবে সংক্ষিপ্ত সময়ে: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশ স্থিতিশীল, ব্যারাকে ফিরছেন সেনারা: সেনাপ্রধান

দেশ স্থিতিশীল, ব্যারাকে ফিরছেন সেনারা: সেনাপ্রধান

পল্লবীতে ধর্ষণের পর শিশু হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন ৭ দিনের মধ্যে দেয়ার নির্দেশ আইনমন্ত্রীর

পল্লবীতে ধর্ষণের পর শিশু হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন ৭ দিনের মধ্যে দেয়ার নির্দেশ আইনমন্ত্রীর

শিশু-কিশোর প্রতিভা বিকাশে উজ্জ্বল প্ল্যাটফর্ম ‘নতুন কুঁড়ি স্পোর্টস’

শিশু-কিশোর প্রতিভা বিকাশে উজ্জ্বল প্ল্যাটফর্ম ‘নতুন কুঁড়ি স্পোর্টস’

গণমাধ্যম কমিশন গঠনে অফকমের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বাংলাদেশ

গণমাধ্যম কমিশন গঠনে অফকমের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বাংলাদেশ

আমসহ কৃষিপণ্য রপ্তানির সব বাধা দূর করা হবে: কৃষিমন্ত্রী

আমসহ কৃষিপণ্য রপ্তানির সব বাধা দূর করা হবে: কৃষিমন্ত্রী

লালমোহনে দুদক এর উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

লালমোহনে দুদক এর উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

আরও...