অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩


ইলিশা লঞ্চঘাটে আ’লীগের ৩ চেয়ারম্যান প্রার্থীকে বরণ করতে জনতার ঢল


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৭ই ডিসেম্বর ২০২১ রাত ১০:২২

remove_red_eye

৬৫৮

আকতারুল ইসলাম আকাশ : ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা,পশ্চিম ইলিশা ও দক্ষিণ দিঘলদী ইউনিয়নের আওয়ামীলীগের মনোনিত ৩ প্রার্থী সরোয়ার্দী মাষ্টার, জহিরুল ইসলাম জহির ও ইফতারুল হাসান স্বপন  দলীয় মনোনয়ন নিয়ে ঢাকা থেকে ইলিশা লঞ্চঘাটে এসে পৌছলে পৃথক ভাবে তাদের সমর্থক নেতাকর্মীরা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তাদের বরণ করে নেন।
মঙ্গলবার (৭ ডিসেম্বর)  ১৩ নং দক্ষিণ দিঘলদী ইউনিয়নে আসন্ন ইউপি চেয়ারম্যানে আওয়ামী লীগের মনোনয়ন প্রার্থী ইফতারুল হাসান স্বপনকে বরণ করে নিতে ইলিশালঞ্চঘাটে হাজারো কর্মীর ঢল নেমেছে। এসময় কর্মীদের ভালোবাসায় সিক্ত হন আওয়ামী লীগ মনোনয়নের এই প্রার্থী। তিনি ঢাকা থেকে কর্ণফুলী-১৪ লঞ্চযোগে ইলিশাঘাট হয়ে তাঁর নির্বাচনী এলাকা দক্ষিণ দিঘলদী ইউনিয়নের মাটিতে প্রথম পা ফেলেই ধন্যবাদ জানান মাননীয় প্রধানমন্ত্রী ও দেশনেত্রী শেখ হাসিনাকে।এছাড়াও বিশেষ ভাবে ধন্যবাদ জানিয়েছেন ৬৯’র গণঅভ্যুত্থানের মহানায়ক জীবন্ত কিংবদন্তী ভোলা মাটি ও মানুষের নেতা সাবে মন্ত্রী ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ কে।এসময় সাধারণ জনগণ ও তাঁর দলীয় নেতাকর্মীদের শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে উঠে তার নির্বাচনী এলাকা প্রিয় দক্ষিণ দিঘলদী ইউনিয়ন। এ সময় তিনি দক্ষিণ দিঘলদী ইউনিয়নের সাধারণ জনগণ ও তাঁর দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে এক সংক্ষিপ্ত বক্তব্যে রাখেন।তিনি বলেন, জনগণই সকল ক্ষমতার উৎস। দক্ষিণ দিঘলদী ইউনিয়নের জনগণ চেয়েছেন বলেই আজ আমি দলীয় নৌকা প্রতীক পেয়েছি। আমি যতদিন বাচবো সুখে দুঃখে দক্ষিণ দিঘলদী ইউনিয়নবাসীকে তিনিই বাঁচবো। এসময় তিনি আরো বলেন, আসন্ন ইউপি নির্বাচনে ৫ জানুয়ারি তিনি নৌকা প্রতীকে বিপুল ভোটে জয়লাভ করবেন। তাই তাঁর দলীয় সকল নেতাকর্মী ও জনগণকে মিলেমিশে কাজ করার জন্য আহবান জানান। পরে ১৩ নং দক্ষিণ দিঘলদী ইউনিয়ন জুড়ে মোটরসাইকেল শোডাউন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন নেতা-কর্মী।

অপর দিকে  ভোলা সদর উপজেলা ২নং পূর্ব ইলিশা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যানে প্রার্থী সরোয়ার্দী মাষ্টারকে বরণ করে নিতে ভোলার ইলিশা লঞ্চঘাটে হাজারো কর্মীর ঢল নেমেছে। এসময় কর্মীদের ভালোবাসায় সিক্ত হন আওয়ামী লীগ মনোনীত এই প্রার্থী। সোমবার (৬ ডিসেম্বর) তিনি রাজধানী ঢাকা থেকে কর্ণফুলী-১৪ লঞ্চযোগে তাঁর নির্বাচনী এলাকায় আসেন।এসময় সাধারণ জনগণ ও তাঁর দলীয় নেতাকর্মীদের শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে উঠে ইলিশালঞ্চঘাট। জংশন বাজারে তাঁর ইউনিয়নের সাধারণ জনগণ ও তাঁর দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে এক সংক্ষিপ্ত বক্তব্যে দেন তিনি।
এসময় তিনি বলেন, আসন্ন ইউপি নির্বাচনে ৫ জানুয়ারি তিনি নৌকা প্রতীকে বিপুল ভোটে জয়লাভ করবেন। তাই তাঁর দলীয় সকল নেতাকর্মী ও জনগণকে মিলেমিশে কাজ করার জন্য আহবান জানান। পরে ইলিশা ইউনিয়ন জুড়ে মোটরসাইকেল শোডাউন করা হয়। এসময় তাঁর সাথে ইউনিয়ন ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কয়েকশো নেতাকর্মী উপস্থিত ছিলেন। 

এছাড়াও ভোলা সদর উপজেলা ৩নং পশ্চিম ইলিশা ইউনিয়নে আসন্ন ইউপি চেয়ারম্যানে আওয়ামী লীগ মনোনয়ন প্রার্থী জহিরুল ইসলাম জহিরকে বরণ করে নিতে ভোলার ইলিশা লঞ্চঘাটে হাজারো কর্মীর ঢল নেমেছে। এসময় কর্মীদের ভালোবাসায় সিক্ত হন আওয়ামী লীগ মনোনীত এই প্রার্থী। মঙ্গলবার (৭ ডিসেম্বর) তিনি রাজধানী ঢাকা থেকে কর্ণফুলী-১৪ লঞ্চযোগে তাঁর নির্বাচনী এলাকায় আসেন।এসময় সাধারণ জনগণ ও তাঁর দলীয় নেতাকর্মীদের শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে উঠে ইলিশালঞ্চঘাট। হাওলাদার বাজারে তাঁর ইউনিয়নের সাধারণ জনগণ ও তাঁর দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে এক সংক্ষিপ্ত বক্তব্যে দেন তিনি।এসময় তিনি বলেন, আসন্ন ইউপি নির্বাচনে ৫ জানুয়ারি তিনি নৌকা প্রতীকে বিপুল ভোটে জয়লাভ করবেন বলে আশা ব্যক্ত করেন। তাই তাঁর দলীয় সকল নেতাকর্মী ও জনগণকে মিলেমিশে কাজ করার জন্য আহবান জানান। পরে পশ্চিম ইলিশা ইউনিয়ন জুড়ে মোটরসাইকেল শোডাউন করা হয়।এসময় তাঁর সাথে ইউনিয়ন ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কয়েকশো নেতাকর্মী উপস্থিত ছিলেন।





ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

আরও...