অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১০ই জুলাই ২০২৬ | ২৬শে আষাঢ় ১৪৩৩


ইউপি নির্বাচন: ভোলা সদরে চেয়ারম্যান পদে ৬৬ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১০ই ডিসেম্বর ২০২১ সন্ধ্যা ০৬:৫২

remove_red_eye

৪৭৬





বাংলার কণ্ঠ প্রতিবেদক :  ভোলায় বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে উৎসবমুখর পরিবেশে চেয়ারম্যান পদে ৬৬ জন,  সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৬৭ ও পুরুষ সদস্য পদে ৫৯৯ জনের মনোনয়ন পত্র দাখিল করা হয়েছে । সদর উপজেলার আলী নগর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০, পুরুষ সদস্য পদে ৩৯ জন। পূর্ব ইলিশা চেয়ারম্যান পদে ৯, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৭, পুরুষ সদস্য পদে ৬৪ জন। উত্তর দিঘলদীতে চেয়ারম্যান পদে ৪, সংরক্ষিত মহিলা সদস্য ১৯, পুরুষ সদস্য পদে ৬৬ জন। চর সামাইয়া চেয়ারম্যান পদে ৩, সংরক্ষিত মহিলা সদস্য ১১, পুরুষ সদস্য ৪০ জন। দক্ষিণ দিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩, সংরক্ষিত মহিলা সদস্য ১০, পুরুষ সদস্য ৫৩ জন। ধনিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬, সংরক্ষিত মহিলা সদস্য ১৩, পুরুষ সদস্য ৪৩ জন। পশ্চিম ইলিশা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫, সংরক্ষিত মহিলা সদস্য ১৫, পুরুষ সদস্য পদে ৪৭ জন। বাপ্তা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬, সংরক্ষিত মহিলা সদস্য ১৪, পুরুষ সদস্য পদে ৫১ জন। ভেদুরিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬, সংরক্ষিত মহিলা সদস্য ১৩, পুরুষ সদস্য পদে ৫১ জন। ভেলুমিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭, সংরক্ষিত মহিলা সদস্য ১৫, পুরুষ সদস্য ৫৩ জন। রাজাপুরে চেয়ারম্যান পদে ৪, সংরক্ষিত মহিলা সদস্য ১৫, পুরুষ সদস্য ৩৮ জন। শিবপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৯, সংরক্ষিত মহিলা সদস্য ১৫, পুরুষ সদস্য পদে ৫৪ জনের মনোনয়ন পত্র দাখিল করা হয়েছে। আগামী ৫ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৩টি ইউনিয়নে ইভিএম পদ্ধতিতে নির্বাচন হবে। নৌকা প্রতীকের প্রার্থী মোঃ জসিম উদ্দিন, বশির আহমেদ, ইফতেখার হাসান স্বপন, হোসেন শহীদ সরোয়ারদ্দি , মিজানুর রহমান, লিয়াকত হোসেন মনছুর, মহিউদ্দিন মাতাব্বর, আব্দুস সালাম মাস্টার , এমদাত হোসেন কবির, মোহাম্মদ জহিরুল ইসলাম সকালে নিজ নিজ এলাকায় দোয়া ও মিলাদ পড়িয়ে শো-ডাউন করে জেলা সদরে আসেন।  দুপুর ১ টায় রির্টানিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন। বিদ্রোহীদের কয়েকজনও শো-ডাউনের কমতি রাখেন নি। ইসলামী অন্দোলন বাংলাদেশ দলের হাত পাখা প্রতীকের প্রার্থী আরো ৪ দিন আগেই মনোনয়নপত্র জমা দিয়ে ছিলেন।  মনোনয়নপত্র দাখিলকারী চেয়ারম্যান প্রার্থীরা হলেন, উত্তর দিঘলদী ইউনিয়নে লিয়াকত হোসেন মনসুর (নৌকা), মাওলানা আব্দুর রহিম ( হাতপাখা), মোঃ তাজুল ইসলাম ও ফারজানা বেগম ( স্বতন্ত্র), বাপ্তা ইউনিয়নে  মোঃ ইয়ানুর রহমান ( নৌকা) , মোঃ ইকরাম হোসেন ( হাতপাখা), ৪ জন স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন বিবি আচিয়া, কামাল হোসেন, রাব্বি হাসান, মোঃ নিয়াজ উদ্দিন । আলী নগর ইউনিয়নে বশির আহম্মদ ( নৌকা), মোঃ মাইনুদ্দিন ( হাতপাখা), মোঃ মামুনর রশিদ  ও মোঃ আঃ মমিন ( স্বতন্ত্র) । চরসামাইয়া ইউনিয়নে মহিউদ্দিন মাতাব্বর ( নৌকা) ও মাওলানা তরিকুল ইসলাম ( হাতপাখা) । ভেলুমিয়া ইউনিয়নে আব্দুস সালাম ( নৌকা), মোঃ জাহাঙ্গীর আলম ( হাতপাখা), স্বতন্ত্রদেও মধ্যে আব্দুস সাত্তার খান, আবুল খায়ের লিটন , আজিজুননেছা, মোঃ মহসিন খান, আব্দুল জলিল খান । ভেদুরিয়া ইউনিয়নে মোঃ আব্দুল হাই (  নৌকা ), মোঃ কালিমুল্লাহ ( হাতপাখা), স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে মোঃ মোস্তফা কামাল, মোঃ মিজানুর রহমান, মোঃ মোসলেউদ্দিন, মোঃ হারুন অর রশিদ । পশ্চিম ইলিয়া ইউনিয়নে মোহাম্মদ জহিরুল ইসলাম ( নৌকা ), মোঃ নূরে আলম ( হাতপাখা) , বর্তমান চেয়ারম্যান গিয়াস উদ্দিন ও মোঃ নুরনবী ( স্বতন্ত্র) । ইলিশা ইউনিয়নে মোঃ সরোয়ারদ্দী ( নৌকা ) , মোঃ এনামুল হক মিলন ( হাতপাখা), সাবেক চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম, মোঃ সিরাজ উদ্দিন , আনোয়ার হোসেন, মোঃ মনিরুল ইসলাম, মোঃ নিজাম উদ্দিন ও  আল-নোমান হয়েছেন স্বতন্ত্র প্রার্থী । শিবপুর ইউনিয়নে মোঃ জসিম উদ্দিন ( নৌকা) , মাওলানা আব্দুল হক ( হাতপাখা), স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন, মো সিরাজুল আলম, নুরে আলম, মোঃ শিবলি হাসান, হাসান মোর্শেদ জুয়েল, মোঃ সেলিম মিয়া, তানজিলা মুক্তা  ও মহিমা বেগম । রাজাপুর ইউনিয়নে মোঃ মিজানুর রহমান খান, ঈমাম হোসেন দফাদার ( হাতপাখা), আওয়ামী লীগ সভাপতি রেজাউল হক চৌধুরী ও কবির খান স্বতন্ত্র। ধনিয়া ইউনিয়নে এমদাত হোসেন কবির ( নৌকা) , মোঃ আব্দুর রব ( হাতপাখা), মোঃ ফেরদৌস ও  মোঃ মাকসুদুর রহমান ( স্বতন্ত্র) । দক্ষিণ দিঘলদী ইউনিয়নে ইফতারুল হাসান ( নৌকা), নওশাদ হোসেন ( স্বতন্ত্র)  ও মোঃ আক্তার হোসেন ( হাতপাখা ) ।   





মনপুরায় জনজীবন বিপর্যস্ত, পানিবন্দি ২০ হাজার মানুষ; রয়েছে তীব্র খাদ্যসংকট

মনপুরায় জনজীবন বিপর্যস্ত, পানিবন্দি ২০ হাজার মানুষ; রয়েছে তীব্র খাদ্যসংকট

সংসদে নতুন দায়িত্ব পেলেন হাফিজ ইব্রাহিম

সংসদে নতুন দায়িত্ব পেলেন হাফিজ ইব্রাহিম

চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর নির্দেশিত ১০ পদক্ষেপ

চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর নির্দেশিত ১০ পদক্ষেপ

চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীরের শপথ গ্রহণ অনুষ্ঠিত

চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীরের শপথ গ্রহণ অনুষ্ঠিত

দেশের ১৪ অঞ্চলে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস

দেশের ১৪ অঞ্চলে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস

শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

দুই দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম

দুই দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম

বৃষ্টির অজুহাতে সবজির বাজার চড়া, আগের দামেই বিক্রি হচ্ছে মুরগি

বৃষ্টির অজুহাতে সবজির বাজার চড়া, আগের দামেই বিক্রি হচ্ছে মুরগি

হাজার কোটি টাকা গিলে খাচ্ছে জলাবদ্ধতা!

হাজার কোটি টাকা গিলে খাচ্ছে জলাবদ্ধতা!

আগামী পাঁচ বছরে ৯ লাখ বেকারের কর্মসংস্থানের পরিকল্পনা কর্মসংস্থান ব্যাংকের

আগামী পাঁচ বছরে ৯ লাখ বেকারের কর্মসংস্থানের পরিকল্পনা কর্মসংস্থান ব্যাংকের

আরও...