অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২২শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


ভোলায় পূর্ব ইলিশা ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী সোহরাওয়ার্দীকে ভোট দেওয়ার আহ্বান


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১২ই ডিসেম্বর ২০২১ বিকাল ০৫:১৪

remove_red_eye

৭২২

 

 

আকতারুল ইসলাম আকাশ: আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন উপলক্ষে ভোলায় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১২ ডিসেম্বর) সকাল ১১টায় সদর উপজেলা পূর্ব ইলিশা ইউনিয়ন নৌকা মনোনীত চেয়ারম্যান প্রার্থী সোহরাওয়ার্দী মাষ্টারের বাড়িতে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে অডিও কনফারেন্সে বক্তব্যে রাখেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও চেয়ারম্যান মোশারেফ হোসেন মশু। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোস্তফা মেম্বার, সাহেদ আলী জমাদার, সাংগঠনিক সম্পাদক লোকমান মেম্বারসহ ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা।

সভায় বক্তারা বলেন, আসন্ন ৫ জানুয়ারি ইউপি চেয়ারম্যানে দলমত নির্বিশেষে সকলে একত্রিত হয়ে নৌকা বিজয় করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভোলা-১ আসনের সাংসদ সদস্য আলহাজ্ব তোফায়েল আহমেদের সুনাম ধরে রাখতে আওয়ামী লীগের হাতকে শক্তিশালী করতে সকলকে ৫ জানুয়ারি নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয় করতে আহ্বান জানান বক্তারা।

সভায় ইউনিয়নের নয়টি ওয়ার্ডের আওয়ামী লীগ নেতাকর্মী, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 





সাইবার নিরাপত্তা আইনসহ বিভিন্ন আইন সংশোধনের চেষ্টা চলছে : ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সাইবার নিরাপত্তা আইনসহ বিভিন্ন আইন সংশোধনের চেষ্টা চলছে : ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী

আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের বিদেশে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার

আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের বিদেশে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার

লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

আরও...