বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৪ই ডিসেম্বর ২০২১ রাত ১০:৪৭
৫১৬
এম ছিদ্দিকুল্লাহ/এইচ আর সুমন : ভোলায় যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। দিবসটি পালন উপলক্ষে মঙ্গলবার সকালে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ও যুগীরঘোল বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করে বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানানোসহ আলোচনা সভা অনুষ্ঠি হয়েছে। জেলা প্রশাসক কার্যালয়ের সামনে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে প্রথমে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক মো: তৌফিক ই-লাহী চৌধুরী পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। এরপর ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম (বিপিএম, পিপিএম) পুষ্পস্তবক অর্পণ করেন। শহীদদের প্রতি সন্মান প্রদর্শণ করে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ আবুল কালাম আজাদ, ভোলা থানার ওসি মোঃএনায়েত হোসেনসহ পুলিশের বিভিন্ন কর্মকর্তাগন।
এছড়াও ভোলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে থেকে পুস্পমাল্য দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন, ভোলা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার দোস্ত মাহামুদ, সাবেক ডেপুটি কমান্ডার সফিকুল ইসলাম, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার অহিদুর রহমানসহ বীর মুক্তিযোদ্ধাগন। এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠান শহীদদের প্রতি সন্মান পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এছাড়াও বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের প্রতি সন্মান প্রদর্শণ করা হয়েছে।
অপর দিকে ভোলা সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: ইসরাফীল এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মো: তৌফিক ই-লাহী চৌধুরী। গেষ্ট অব অনার ছিলেন, ভোলা জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মমিন টুলু, পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক রাজিব আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজিত হাওলাদার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মামুন আল ফারুক,সিভিল সার্জন ডা: কে এম শরিফুজ্জামান, সাবেক অধ্যক্ষ প্রফেসর মু. রুহুল আমিন জাহাঙ্গীর ,প্রবীণ সাংবাদিক আবু তাহের ।
ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট
ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের
ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা
চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন
ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু
মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী
ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত