বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৬ই ডিসেম্বর ২০২১ রাত ১১:২৭
৫৪৪
বাংলার কন্ঠ প্রতিবেদক: মহান বিজয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জেলা আওয়ামীলীগের উদ্যোগে বিশাল বিজয় র্যালী হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় ভোলা বাংলা স্কুল মোড় থেকে বিজয় র্যালীটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে । এ সময় র্যালিতে লাল সবুজ পতাকা নিয়ে ঢোল বাদ্য বাজিয়ে ও গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা প্রদর্শন কর হয়। জেলা আওয়ামী লীগ ছাড়াও পৌর আওয়ামী লীগ, যুবলীগ,ছাত্রলীগ, শ্রমিকলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠন থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ের কয়েক হাজার নেতাকর্মী র্যালীতে অংশ নেয়। এর আগে বাংলা স্কুল মাঠে জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি দোস্ত মাহামুদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মমিন টুলু। এসময় উপস্থিত ছিলেন,ভোলা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো: মোশারেফ হোসেন,সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার,জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক জহুরুল ইসলাম নকিব, এনামুল হক আরজু,সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মো: ইউনুস, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব,ভোলা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম , জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম , ভোলা সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম প্রমুখ। এছাড়াও সকালে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং ভোলা শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে।
ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট
ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের
ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা
চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন
ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু
মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী
ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত