অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

ভোলার পশ্চিম ইলিশায় নৌকা প্রার্থীর শোডাউনে হামলা , আহত -২

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৮ই ডিসেম্বর ২০২১ রাত ০১:১০

remove_red_eye

৮৫৬

কতারুল ইসলাম আকাশ : ভোলা সদর উপজেলা পশ্চিম ইলিশা ইউনিয়নে নৌকার প্রার্থী জহিরুল ইসলাম জহিরের মোটর বাইক নিয়ে শোডাউনের উপর ককটেল বিস্ফোরণের অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (১৭ ডিসেম্বর) রাত সাড়ে আটটার দিকে ইউনিয়নের বাঘার হাট বাজারে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় মো. মনির (৩৫) চৌকিদার ও মো. আরিফ নামে নৌকার দুই সমর্থক গুরুতর আহত হয়েছে। তাদেরকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নৌকা প্রতীক প্রার্থী জহিরুল ইসলাম জহির জানান, শুক্রবার রাত সাড়ে আটটার দিকে ইউনিয়নের ৫নং ওয়ার্ডে একটি উঠান বৈঠক শেষ করে তাঁর নেতাকর্মীদের সাথে নিয়ে বাঘার হাট তাঁর নির্বাচনী অফিসের উদ্দেশ্যে রওনা দেন তিনি।

এমন সময় স্বতন্ত্র প্রার্থী গিয়াসউদ্দিন আহম্মেদ, তাঁর ভাই নূরনবী, মাইনুদ্দিন, ছেলে সুমন ও বাঘার হাট বাজারের বিল্লালসহ ২০০ থেকে ৪০০ লোক তাঁর শোডাউনে হামলা চালায় এবং একাধিক ককটেল বিস্ফোরণ ঘটায় ও তাঁর নির্বাচনী অফিস ভাংচুর করে।

অবস্থা বেগতিক দেখে পুলিশকে খবর দিলে ভোলা সদর মডেল থানার ওসি তদন্ত আরমান হোসেনসহ পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে উভয় পক্ষকে ছত্রবঙ্গ করে দেয়।

এবিষয়ে জানতে চাইলে স্বতন্ত্র প্রার্থী গিয়াসউদ্দিন আহম্মেদ গণমাধ্যমের সাথে কথা বলতে রাজি হননি।

ভোলা সদর মডেল থানার ওসি তদন্ত আরমান হোসেন জানান, খবর পেয়ে জেলা গোয়েন্দা পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক টিম ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে আহত ও ককটেল বিস্ফোরণের ঘটনা তাঁর জানা নেই।

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

আরও...