অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে রাতেও উড়ছে জাতীয় পতাকা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২০শে ডিসেম্বর ২০২১ রাত ১০:০২

remove_red_eye

৫৭৩

বাংলার কন্ঠ প্রতিবেদক  : দেশে পতাকা উত্তোলনের নিয়ম অনুযায়ী, সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত জাতীয় পতাকা উত্তোলন করা যাবে। সন্ধ্যার আগেই পতাকা নামিয়ে ফেলতে হবে। কিন্তু এর ব্যতিক্রম দেখা গেছে ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে। শনিবার রাতেও বিদ্যালয়টিতে গিয়ে জাতীয় পতাকা উড়তে দেখা গেছে। পরে সাংবাদিকদের উপস্থিতিতে বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর এক কর্মচারী জাতীয় পতাকাটি নামিয়ে ফেলেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন রাঢ়ি অবশ্য ভুল স্বীকার করলেও দোষ চাপিয়েছেন চতুর্থ শ্রেণীর কর্মচারীদের উপর।

তবে স্থানীয়রা বলছেন, বিদ্যালয়টির প্রধান শিক্ষক অধিকাংশ সময়ই থাকেন তার গ্রামের বাড়ি বরিশাল জেলায়। তাই প্রায়ই এমন রাতভর জাতীয় পতাকা উড়তে দেখা যায় শিক্ষা প্রতিষ্ঠানটিতে। শুধুমাত্র প্রধান শিক্ষকের অবহেলায় রাতেও জাতীয় পতাকা না নামানোয় ক্ষোভ জানিয়েছেন তারা। তাদের দাবি জাতীয় পতাকা উত্তোলন করার স্থানের ঠিক উল্টো পাশেই স্কুলের একটি কক্ষে বসবাস করার পাশাপাশি রাত্রিযাপন করেন প্রধান শিক্ষক। তিনি প্রতিষ্ঠানটিতে সঠিকভাবে দায়িত্ব পালন করলে এমন ভুল সম্ভব হতো না। তাই জাতীয় পতাকার সম্মান অক্ষুণœ রাখতে কর্তৃপক্ষকে আরও দায়িত্বশীল হওয়ার পাশাপাশি এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচারের দাবিও জানান তারা।

এ বিষয়ে বিদ্যালয়টির প্রধান শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন রাঢ়ি বলেন, আমি তখন স্কুল থেকে একটু বাইরে ছিলাম। পিয়নদের ভুলবশত পতাকা নামাতে খেয়াল ছিল না। এমন অনিচ্ছাকৃত ভুলের জন্য তিনি দুঃখ প্রকাশ করেন।

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

আরও...