অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১০ই জুলাই ২০২৬ | ২৬শে আষাঢ় ১৪৩৩


ভোলায় আওয়ামী লীগ থেকে বহিস্কার হচ্ছেন ১৭ জন


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২০শে ডিসেম্বর ২০২১ রাত ১০:০৭

remove_red_eye

৫১০



অমিতাভ অপু :  ভোলায় ১২ ইউনিয়ন পরিষদ নির্বাচনে শেষ মুহুর্তে মনোনয়নপত্র প্রত্যাহার না করায়  বিদ্রোহী হিসেবে দলের শৃঙখলা ভঙ্গে অপরাধে আওয়ামী লীগ থেকে বহিস্কার হচ্ছেন ১৭ জন। দলের বৈঠক শেষে অভিযুক্তদের বহিস্কারের চুড়ান্ত চিঠি দেয়া হবে বলে সোমবার জানান উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম। অপরদিকে রোববার মনোনয়নপত্র প্রত্যারের শেষ দিন  চেয়ারম্যান পদে ৮ জন মনোনয়নপত্র প্রত্যাহার করেন। এর মধ্যে  আওয়ামী লীগের বিদ্রোহী রয়েছেন ৬ জন। ইসলামী আন্দোলন বাংলাদেশ দলের হাতপাখা প্রতীকের এক জন ও বিএনপি দলীয় এক জন। আওয়ামী লীগের বিদ্রোহী প্রত্যাহারকারীরা হচ্ছেন  ভেলুমিয়া ইউনিয়নে ৫ জন,   ইউনিয়ন আওয়ামী লীগ  সিনিয়র সহসভাপতি  আব্দুস সাত্তার খান,  ইউনিয়ন আওয়ামী লীগ সহসভাপতি  মোঃ মহসিন খান, ইউনিয়ন আওয়ামী লীগ সম্পাদক আবুল খায়ের লিটন ও  তার মা  আজিজুননেছা । এছাড়াও বিএনপি দলীয় আব্দুল জলিল খান । ধনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মোঃ কামরুল আহসান তালুকদার, ভেদুরিয়া ইউনিয়নে হারুন অর রশিদ ও  দক্ষিণ দিঘলদী ইউনিয়নে হাতপাখা প্রতীকের আক্তার হোসেন।
বিদ্রোহী হিসেবে আওয়ামী লীগ থেকে যারা বহিস্কৃত হচ্ছেন !
ভোলার সদর উপজেলার ১২ ইউনিয়ন পরিষদ নির্বাচনে নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার  না করায় পূর্ব ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী বিদ্রোহী হিসেবে আওয়ামী লীগের পদ ও সাধারন সদস্য পদ থেকে যারা বহিস্কৃত হচ্ছে এরা হচ্ছেন শিবপুর ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগ  সাংগঠনিক সম্পাদক   মো: সিরাজুল আলম,  ইউনিয়ন আওয়ামী লীগ নেতা  মোঃ শিবলি হাসান, সাবেক ছাত্রলীগ নেতা হাসান মোর্শেদ জুয়েল। উত্তর দিঘলদী ইউনিয়নে উপজেলা আওয়ামী  নির্বাহী সদস্য মোঃ তাজুল ইসলাম । বাপ্তা ইউনিয়নে  যুবলীগ সভাপতি  কামাল হোসেন ,  তার স্ত্রী বিবি আচিয়া বেগম  ও ভাই মোঃ ইকরাম হোসেন । যুবলীগ নেতা টিটু হত্যা মামলা থাকায়  কামাল হোসেন পলাতক রয়েছেন। ভেদুরিয়া ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক মোঃ মোসলেউদ্দিন, যুবলীগ সভাপতি  মোঃ মোস্তফা কামাল । পশ্চিম ইলিশা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সম্পাদক  গিয়াস উদ্দিন,  ইউনিয়ন আওয়ামী লীগ কোষাধ্যক্ষ মোঃ নুরনবী ।  ইলিশা ইউনিয়নে   উপজেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য মোঃ সিরাজুল ইসলাম,  ইউনিয়ন আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন,  উপজেলা আওয়ামী লীগের সহদপ্তর সম্পাদক আনোয়ার হোসেন (ছোটন)।  রাজাপুর ইউনিয়নে ইউনিয়ন  আওয়ামী লীগ সভাপতি সাবেক চেয়ারম্যান রেজাউল হক চৌধুরী ( মিঠু চৌধুরী) । দক্ষিণ দিঘলদী ইউনিয়নে যুবলীগ নেতা  নওশাদ হোসেন ( মুন)।
 
উপজেলা আওয়ামী লীগ সভাপতি উপজেলা চেয়ারম্যান জানান, বিদ্রোহীদের বিষয়ে এক সপ্তাহ আগেই চিঠি দিয়ে দলের সিদ্ধান্ত জানিয়ে দেয়া হয়ে ছিল। যারা সিদ্ধান্ত মেনেছেন, তাদের পুরস্কৃত করা হবে। যারা মানেন নি, তাদের অঅজীবনের জন্য বহিস্কার কার হবে। অপর দিকে পূর্ব ইলিশা ইউনিয়ন আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন,  সদর উপজেলা আওয়ামী লীগের সহদপ্তর সম্পাদক আনোয়ার হোসেন (ছোটন), উপজেলা আওয়ামী লীগ  সাংগঠনিক সম্পাদক   মো: সিরাজুল আলম বহিস্কার হওয়ার আগেই সোসাল মিডিয়ার মাধ্যমে আওয়ামীলীগ থেকে অব্যাহতি নেয়ার কথা ঘোষনা করেন।





মনপুরায় জনজীবন বিপর্যস্ত, পানিবন্দি ২০ হাজার মানুষ; রয়েছে তীব্র খাদ্যসংকট

মনপুরায় জনজীবন বিপর্যস্ত, পানিবন্দি ২০ হাজার মানুষ; রয়েছে তীব্র খাদ্যসংকট

সংসদে নতুন দায়িত্ব পেলেন হাফিজ ইব্রাহিম

সংসদে নতুন দায়িত্ব পেলেন হাফিজ ইব্রাহিম

চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর নির্দেশিত ১০ পদক্ষেপ

চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর নির্দেশিত ১০ পদক্ষেপ

চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীরের শপথ গ্রহণ অনুষ্ঠিত

চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীরের শপথ গ্রহণ অনুষ্ঠিত

দেশের ১৪ অঞ্চলে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস

দেশের ১৪ অঞ্চলে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস

শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

দুই দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম

দুই দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম

বৃষ্টির অজুহাতে সবজির বাজার চড়া, আগের দামেই বিক্রি হচ্ছে মুরগি

বৃষ্টির অজুহাতে সবজির বাজার চড়া, আগের দামেই বিক্রি হচ্ছে মুরগি

হাজার কোটি টাকা গিলে খাচ্ছে জলাবদ্ধতা!

হাজার কোটি টাকা গিলে খাচ্ছে জলাবদ্ধতা!

আগামী পাঁচ বছরে ৯ লাখ বেকারের কর্মসংস্থানের পরিকল্পনা কর্মসংস্থান ব্যাংকের

আগামী পাঁচ বছরে ৯ লাখ বেকারের কর্মসংস্থানের পরিকল্পনা কর্মসংস্থান ব্যাংকের

আরও...