অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১০ই জুলাই ২০২৬ | ২৬শে আষাঢ় ১৪৩৩


ভোলায় ভূমি অধিকার ও জলবায়ু পরিবর্তন বিষয়ক ওরিয়েন্টেশন


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২১শে ডিসেম্বর ২০২১ রাত ১১:০৪

remove_red_eye

৫০৯

বাংলার কন্ঠ প্রতিবেদক :  ভোলা সদর উপজেলায় ‘ভূমি অধিকার ও জলবায়ু পরিবর্তন’ বিষয়ক দিন ব্যাপী যুবদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। নাগরিক উদ্যোগ ও বাংলাদেশ ভূমি অধিকার নেটওয়ার্ক এর আয়োজনে গ্রামীণ জন উন্নয়ন সংস্থার হলরুমে মঙ্গলবার বেলা ১১ টায় অনুষ্ঠানে ভূমি অধিকার ও জলবায়ু পরিবর্তনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। উন্নয়ন গবেষক আমিনুল রসুলের সভাপতিত্বে এখানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মিজানুর রহমান। বক্তব্য দেন, উপজেলা সমাজ সেবা অফিসার মো: দেলোয়ার হোসেন, নাগরিক উদ্যেগের সমন্বয়কারী মাহবুব আলম, ইউনিসেফ প্রতিনিধি মোজাম্মেল হক আল আমিন, সিনিয়র সাংবাদিক মোকাম্মেল হক মিলন, চরফ্যাশন পৌরসভার কাউন্সিলর আক্তারুল আলম সামু প্রমূখ। অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলার অর্ধশতাধীক যুবক অংশ গ্রহণ করেন।