বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২১শে ডিসেম্বর ২০২১ রাত ১১:০৬
৫৫৪
স্টাফ রিপোর্টার : দেশব্যাপী আয়োজিত ‘মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও মানবিক মূল্যবোধ’ শীর্ষক রচনা ও অনলাইন কুইজ প্রতিযোগিতায় বরিশাল বিভাগে প্রাথমিক ও চ‚ড়ান্ত বিজয়ীদের সম্মাননা দিয়েছেন বিভাগীয় কমিশনার সাইফুল হাসান বাদল। জাতীয় মানবাধিকার কমিশনের আয়োজনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিজয়ীদের মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে সম্মাননা মেডেল তুলে দেওয়া হয়। বরিশাল বিভাগ থেকে জাতীয় পর্যায়ে সেরা ‘ক’ গ্রæপে চ‚ড়ান্ত বিজয়ীরা হলেন- ভোলার লালমোহন হা-মীম রেসি: স্কুল এন্ড কলেজের বুশরা ও সৈয়দ মাহাতাব হোসেন। অপরজন হচ্ছেন পটুয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নাইম ফেরদৌস অর্পিতা। ‘খ’ গ্রæপে চ‚ড়ান্ত বিজয়ী ৭ জন হচ্ছেন- পটুয়াখালীর সৃজনী বিদ্যানিকেতন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ফারিন মেহনাজ, গলাচিপা মহিলা ডিগ্রী কলেজের মার্জিয়া দিনু, বরগুনার সৈয়দ ফজলুল হক ডিগ্রী কলেজ তানজিলা, বরিশাল সরকারি মহিলা কলেজের নুসরাত জাহান জুই ও তাসনিম তিশা, বরিশাল সরকারি ফজলুল হক কলেজের সাজিয়া হক সারা, ভোলার ফাতেমা মতিন মহিলা মহাবিদ্যালয়ের নওশিন তাবাসসুম।
উল্লেখ্য, চ‚ড়ান্ত বিজয়ীদের আগামী দুই বছর প্রতিমাসে ২ হাজার টাকা বৃত্তি দেওয়া হবে। অনুষ্ঠানে বরিশাল বিভাগে প্রাথমিকভাবে বিজয়ী আরও ৪৫ জন প্রতিযোগীদের সম্মাননা জানানো হয়েছে। চলতি বছরের ২৮ নভেম্বর জাতীয় মানবাধিকার কমিশনের আয়োজনে এই রচনা ও কুইজ প্রতিযোগিতা শুরু হয়। এই প্রতিযোগিতায় সারাদেশ থেকে এক লাখ ৫১ হাজার ৫১৬ প্রতিযোগী অংশগ্রহণ করেন।
পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় সংসদ সদস্যদের ভূমিকা গুরুত্বপূর্ণ : স্পিকার
বিশাল কর্মক্ষম জনগোষ্ঠীই আমাদের সবচেয়ে বড় সম্ভাবনা: রাষ্ট্রপতি
কেবল একটি নয়, অনেক ব্যাংকে কী ঘটেছে, তদন্ত হচ্ছে: অর্থমন্ত্রী
বন্যায় ৭ জেলায় ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ, নিহত ৫১
দেশে ফিরলেই কারাগারে যেতে হবে হাসিনাকে: চিফ প্রসিকিউটর
ইরান ও যুক্তরাষ্ট্রকে যুদ্ধ বন্ধ করে শান্তির পথ খোঁজার আহ্বান বিএনপির
জমির উদ্দিন সরকারের মৃত্যুতে দেশব্যাপী বিএনপি’র এক দিনের শোক
সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জমির উদ্দিন সরকারের ইন্তেকাল
সরকারি ৯ ব্যাংকে খেলাপি ঋণ ১ লাখ ৮৮ হাজার ৭০১ কোটি টাকা
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক