বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২১শে ডিসেম্বর ২০২১ রাত ১১:১৪
৭৯২
বাংলার কণ্ঠ প্রতিবেদক : স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিবশতবর্ষ উপলক্ষে ভোলায় জেলা পুলিশের আয়োজনে প্রীতি ভলিবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ ডিসেম্বর) বিকালে ভোলা জেলা পুলিশ লাইন মাঠে এই প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে ভোলা জেলা পুলিশের সদস্য ও ভোলা প্রেস ক্লাবের সাংবাদিকরা অংশগ্রহণ করেন। খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বরিশাল রেঞ্জের ডিআইজি এসএম আক্তারুজ্জামান।
অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, গেষ্ট অব অনার ছিলেন, জেলা প্রশাসক মোঃ তৌফিক-ই-লাহী চৌধুরী, পুনাকের সভানেত্রী নুরজাহান ইসলাম, সহ-সভানেত্রী ফারজানা বিনতে ওহাব, প্রেসক্লাব সভাপতি এম. হাবিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদসহ পুলিশ প্রশাসনের কর্মকর্তারা। দুই সেট খেলায় ১-১ সেটে ড্রে হয়।
ভলিবল খেলায় পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে বরিশাল রেঞ্জের ডিআইজি এসএম আক্তারুজ্জামান বলেন, সাংবাদিক ও পুলিশের মধ্যে এই ধরণের প্রীতি ফুটবল ম্যাচ ছিলো একটি চমৎকার আয়োজন। এর মাধ্যমে সবার মাঝে ভাতৃত্ব সৃষ্টি হবে। করোনাকালীন সময়ে পুলিশ ও সাংবাদিকরা সম্মুখ যুদ্ধা হিসাবে কাজ করে গেছেন। সব সময় পুলিশ সাংবাদিকরা দেশের স্বার্থে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। পুলিশ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণসহ নানা অপরাধ দমনে কাজ করছে। অন্যদিকে সাংবাদিকরা সমাজের অসংঘতিগুলো দেশের উন্নয়ন তুলে ধরছে। তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর ডাকে মুক্তিযোদ্ধারা তাদের আত্মত্যাগের বিনিময়ে আমাদেরকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র উপহার দিয়েছেন। যার কারণে আমরা স্বাধীনতার সুফল ভোগ করছি। আজ স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে সকল মুক্তিযোদ্ধাদেরকে জানাই বিন¤্র শ্রদ্ধা ও সালাম।
অনুষ্ঠানের বিশেষ অতিথি জেলা প্রশাসক তৌফিক-ই-এলাহী বলেন, পুলিশ ও সাংবাদিকদের মধ্যে যে খেলার আয়োজন করা হয়েছে এটি চমৎকার একটি উদ্যোগ। আমি এই সুন্দর আয়োজনকে সাধুবাদ জানাই। আমরা সকলেই কাজের মাঝে ব্যস্ত থাকি। এই ব্যস্ততার মাঝে নিজেদেরকে একটু সতেজ ও আনন্দের মধ্যে রাখতে সকলকে নিয়ে খেলাধুলার এই আয়োজন আমাদেরকে আনন্দিত করবে। পরে ভলিবল খেলায় অংশগ্রহনকারীদের মধ্যে পুরুস্কার বিতরণ করা হয় ও বিজয়ীদলকে ট্রফি তুলে দেন অতিথি বৃন্ধ।
অপর দিকে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিবশতবর্ষ উপলক্ষে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে পালন করা হয়। আয়োজনের মধ্যে ছিলো শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, রক্তদান কর্মসূচি, ভোলা জেলা দাবা লীগ, সাংস্কৃতিক অনুষ্ঠান। এ উৎসবকে ঘিরে পুলিশ লাইন্স চত্বও ছিল উৎসবমুখর।
মনপুরায় জনজীবন বিপর্যস্ত, পানিবন্দি ২০ হাজার মানুষ; রয়েছে তীব্র খাদ্যসংকট
সংসদে নতুন দায়িত্ব পেলেন হাফিজ ইব্রাহিম
চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর নির্দেশিত ১০ পদক্ষেপ
চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীরের শপথ গ্রহণ অনুষ্ঠিত
দেশের ১৪ অঞ্চলে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস
শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী
দুই দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম
বৃষ্টির অজুহাতে সবজির বাজার চড়া, আগের দামেই বিক্রি হচ্ছে মুরগি
হাজার কোটি টাকা গিলে খাচ্ছে জলাবদ্ধতা!
আগামী পাঁচ বছরে ৯ লাখ বেকারের কর্মসংস্থানের পরিকল্পনা কর্মসংস্থান ব্যাংকের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক