অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

ভোলায় পুলিশ ও সাংবাদিকদের প্রীতি ভলিবল ম্যাচ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২১শে ডিসেম্বর ২০২১ রাত ১১:১৪

remove_red_eye

৮০৮

বাংলার কণ্ঠ প্রতিবেদক : স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিবশতবর্ষ উপলক্ষে ভোলায় জেলা পুলিশের আয়োজনে প্রীতি ভলিবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ ডিসেম্বর) বিকালে ভোলা জেলা পুলিশ লাইন মাঠে এই প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে ভোলা জেলা পুলিশের সদস্য ও ভোলা প্রেস ক্লাবের সাংবাদিকরা অংশগ্রহণ করেন। খেলার  আনুষ্ঠানিক উদ্বোধন করেন বরিশাল রেঞ্জের ডিআইজি এসএম আক্তারুজ্জামান।
অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, গেষ্ট অব অনার ছিলেন, জেলা প্রশাসক মোঃ তৌফিক-ই-লাহী চৌধুরী, পুনাকের সভানেত্রী নুরজাহান ইসলাম, সহ-সভানেত্রী ফারজানা বিনতে ওহাব, প্রেসক্লাব সভাপতি এম. হাবিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদসহ পুলিশ প্রশাসনের কর্মকর্তারা। দুই সেট খেলায় ১-১ সেটে ড্রে হয়।
ভলিবল খেলায় পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে বরিশাল রেঞ্জের ডিআইজি এসএম আক্তারুজ্জামান বলেন, সাংবাদিক ও পুলিশের মধ্যে এই ধরণের প্রীতি ফুটবল ম্যাচ ছিলো একটি চমৎকার আয়োজন। এর মাধ্যমে সবার মাঝে ভাতৃত্ব সৃষ্টি হবে। করোনাকালীন সময়ে পুলিশ ও সাংবাদিকরা সম্মুখ যুদ্ধা হিসাবে কাজ করে গেছেন। সব সময় পুলিশ সাংবাদিকরা দেশের স্বার্থে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। পুলিশ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণসহ নানা অপরাধ দমনে কাজ করছে। অন্যদিকে সাংবাদিকরা সমাজের অসংঘতিগুলো দেশের উন্নয়ন তুলে ধরছে। তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর ডাকে মুক্তিযোদ্ধারা তাদের আত্মত্যাগের বিনিময়ে আমাদেরকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র উপহার দিয়েছেন। যার কারণে আমরা স্বাধীনতার সুফল ভোগ করছি। আজ স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে সকল মুক্তিযোদ্ধাদেরকে জানাই বিন¤্র শ্রদ্ধা ও সালাম।
অনুষ্ঠানের বিশেষ অতিথি জেলা প্রশাসক তৌফিক-ই-এলাহী বলেন, পুলিশ ও সাংবাদিকদের মধ্যে যে খেলার আয়োজন করা হয়েছে এটি চমৎকার একটি উদ্যোগ। আমি এই সুন্দর আয়োজনকে সাধুবাদ জানাই। আমরা সকলেই কাজের মাঝে ব্যস্ত থাকি। এই ব্যস্ততার মাঝে নিজেদেরকে একটু সতেজ ও আনন্দের মধ্যে রাখতে সকলকে নিয়ে খেলাধুলার এই আয়োজন আমাদেরকে আনন্দিত করবে। পরে ভলিবল খেলায় অংশগ্রহনকারীদের মধ্যে পুরুস্কার বিতরণ করা হয় ও বিজয়ীদলকে ট্রফি তুলে দেন অতিথি বৃন্ধ।
অপর দিকে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিবশতবর্ষ উপলক্ষে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে পালন করা হয়। আয়োজনের মধ্যে ছিলো শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, রক্তদান কর্মসূচি, ভোলা জেলা দাবা লীগ, সাংস্কৃতিক অনুষ্ঠান। এ উৎসবকে ঘিরে পুলিশ লাইন্স চত্বও ছিল উৎসবমুখর।

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

আরও...