অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

ভোলায় ১০ বিদ্রোহী প্রার্থী আজীবনের জন্য আ’লীগ থেকে বহিস্কার

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২২শে ডিসেম্বর ২০২১ রাত ১০:৪৪

remove_red_eye

৫৯৬

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় সদর উপজেলার ১২ ইউনিয়ন নির্বাচনে দলের সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হওয়ায় পদে থাকা এমন ১০ জনকে আওয়ামী লীগ থেকে আজীবনের জন্য বহিস্কার করা হয়েছে। মঙ্গলবার দলের এক বর্ধিত সভায় সিদ্ধান্তের পর উপজেলা আওয়ামী লীগ সম্পাদক নজরুল  ইসলাম গোলদার স্বাক্ষরিত বহিস্কার আদেশ চিঠির কপি বুধবার সাংবাদিকদের দেয়া হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম জানান, প্রথমে উল্লেখিত ১০ জনসহ ২৫ জনকে চিঠি দিয়ে সর্তক করা হয়ে ছিল। ৮ জন দলের সিদ্ধান্ত মেনে নিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। দুই জন যুবলীগের পদে থাকায় তাদের বিষয় শিগগিরই যুবলীগ থেকে সিদ্ধান্ত নেয়া হবে। প্রথমে পদে থাকা ও দলের সাধারন সদস্য পদ থেকেও আজীবনের জন্য এদের বহিস্কার করা হয়েছে। এরা হচ্ছেন পশ্চিম ইলিশা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক বর্তমান ইউপি চেয়ারম্যান মোঃ গিয়াস উদ্দিন ও একই কমিটির কোষাধ্যক্ষ মোঃ নু রনবী মাস্টার, রাজাপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোঃ রেজাউল হক মিঠু চৌধুরী, সদর উপজেলা আওয়ামী লীগ সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মিয়া মোঃ সিরাজ উদ্দিন ( মিয়া সিরাজ) , একই ইউনিয়নের বাসিন্দা সদর উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক মোঃ আনোয়ার হোসেন ছোটন, ওই ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন, শিবপুর ইউনিয়নের বাসিন্দা উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম রাকিব, ওই ইউনিয়নের আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোঃ সেলিম , ভেদুরিয়া ইউনিয়নের আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক-১ মোসলেউদ্দিন পাটোয়ারী ও উত্তর দিঘলদী ইউনিয়নের বাসিন্দা  উপজেলা আওয়ামী লীগ সদস্য তাজল ইসলাম হাওলাদার। বিহস্কার আদেশে অবশ্য উল্লেখ করা হয় দলের সাংগঠনিক শৃঙ্খলা বিরোধী কর্মকান্ডের জন্য বিধি মোতাবেক উল্লেখিত ১০জনকে আজীবনের জন্য বহিস্কার করা হলো।

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

আরও...