বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৫শে ডিসেম্বর ২০২১ রাত ১০:৪২
৯৭৮
এম শরীফ আহমেদ : " ভালোবেসে করি রক্তদান, আমার রক্তে বাঁচুক প্রাণ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনের মধ্যো দিয়ে ন্যাশনাল বøাড ফাউন্ডেশন, বাংলাদেশ(এনবিএফ-বিডি) ভোলা জেলা শাখার লিডার্স ও স্বেচ্ছাসেবীদের মিলনমেলা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ডিসেম্বর) সকাল ১০টায় ভোলা প্রেসক্লাবের মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত হওয়া অনুষ্ঠানটি চলে সকাল থেকে বিকাল পর্যন্ত। অনুষ্ঠানে সংগঠনের অবদানকারী বিভিন্ন জেলার ৫১জনকে সম্মাননা স্মারক দেওয়া হয়।বক্তব্যের মাঝে মাঝে ইসলামিক সংগীত এবং আবৃত্তিতে মেতে উঠেন উপস্থিত ব্যক্তিরা।
এ সময় উপস্থিত ছিলেন, ন্যাশনাল বøাড ফাউন্ডেশন বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা মোশাররফ হোসেন ফারাবী,পরিচালক তাসনীম মেহজাবিন,বরিশাল বিভাগীয় সমন্বয়ক মানসুর আল -আমিন, আন্তঃবিভাগ সমন্বয়ক আরিফুর রহমান শান্ত প্রমূখ।
এ সময় আরও উপস্থিত ছিলেন, তরুণ উদ্যোক্তা, স্বেচ্ছাসেবী ও সাংবাদিক এম শরীফ আহমেদ,ন্যাশনাল বøাড ফাউন্ডেশন বাংলাদেশ এর ভোলা জেলা লীডার মমিনুল ইসলাম,
খুলনা বিভাগ পর্যবেক্ষক ফিরোজ কিবরিয়া, খুলনা বিভাগ সমন্বয়ক হাফেজ রায়হান হুসাইন, বরিশাল বিভাগের পর্যবেক্ষক-১ শারমিন রিমা,ঝিনাইদহ জেলা লীডার হাফেজ আবু নাইম, খুলনা বিভাগ সহ-সমন্বয়ক সাদিয়াতুত তায়্যিবা,খুলনা জেলা লীডার-১ রাসেল মাহমুদ, বোরহানউদ্দিন উপজেলার কো-লিডার আবরার ফারদিন জিহাদ প্রমূখ।
বক্তব্যে বক্তারা বলেন, "ন্যাশনাল বøাড ফাউন্ডেশন বাংলাদেশ" একটি স্বেচ্ছাসেবী রক্তদান সংগঠন। এ সংগঠনটির মাধ্যমে আমরা সব সময় রক্ত দিয়ে মানুষের পাশে থাকি।আমাদের এই সংগঠনের উদ্দেশ্য যেনো, দেশের একজন রোগীও যেনো রক্তের অভাবে মৃত্যুবরণ না করে।
তারা আরও বলেন,এক ব্যাগ রক্তে একজন রোগী সুস্থ্য হয়ে ওঠে এবং সেই রোগী যখন হাসি দেয় আমাদের কাছে এটাই বড় পাওয়া। উল্লেখ্য, ন্যাশনাল বøাড ফাউন্ডেশন, বাংলাদেশ(এনবিএফ-বিডি) স্বেচ্ছাসেবী রক্তদান সংগঠনটি এই বছরের ২৬শে মে থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।
ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট
ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের
ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা
চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন
ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু
মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী
ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত