বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৭শে ডিসেম্বর ২০২১ রাত ০৯:১৮
৭১০
এম শরীফ আহমেদ : সুবিধাবঞ্চিত, প্রতিবন্ধী, দরিদ্র শিক্ষার্থী, নারী ও পুরুষদের মাঝে কম্বল বিতরণ করেছে "ভোলা ওপেন স্কাউট গ্রুপ" সংগঠন।সোমবার (২৭ডিসেম্বর) সকাল ১১ টায় ভোলা সদরের ভেলুমিয়ায় বাহারুল উলুম কারীমিয়া হাফিজিয়া মাদ্রাসার মাঠে প্রথম ধাপে দরিদ্র শিক্ষার্থীদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।পরে বিকালে দরিদ্র নারী ও পুরুষদের দ্বারে দ্বারে গিয়ে কম্বল বিতরণ করেন সংগঠনের সদস্যরা। সংগঠনের নিজস্ব অর্থায়নে অর্ধশত পরিবারকে এ সহযোগীতা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- ভোলা জেলা রোভার কমিশনার ও ভোলা ওপেন স্কাউট গ্রুপ এর প্রতিষ্ঠাতা প্রফেসর পারভীন আখতার,সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজের প্রাক্তন উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ হোসেন (মিলু), বাহারুল উলুম কারীমিয়া নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা আলী আহমেদ,তরুণ উদ্যোক্তা,স্বেছাসেবী ও সাংবাদিক এম শরীফ আহমেদ, ভোলা ওপেন স্কাউট গ্রুপ এর সিনিয়র রোভার মেট মোঃ নাইম উদ্দিন,সদস্য উম্মে হাবিবা (শাওলীন) , মোঃ নাইম, মোঃ মাইন উদ্দিন, মোঃ রাফসান, ইমরান মাহবুব, উদ্যোক্তা মোঃ এমদাদ হোসেন, স্বেচ্ছাসেবী হাসিব শান্ত প্রমূখ। আনন্দে আত্মহারা হয়ে একজন বৃদ্ধ সংগঠনের সদস্যদের বলেন, আমনেগো এমন ভালো কাজ দেখে আমাগো ভালো লাগছে। আমনেগো জন্য দোয়া রইলো। অপরদিকে আবেগে আপ্লুুত হয়ে একজন নারী বলেন, আমাগো খোঁজ খবর কেউ নেয় না।আম্নেরাই আমাগো খবর নিলেন আর কম্বল দিলেন।আম্নেগো জন্য দোয়া করি যেনো আম্নেরা আমাগোরে আরও দিতে পারেন।"ভোলা ওপেন স্কাউট গ্রুপ" এর প্রতিষ্ঠাতা প্রফেসর পারভীন আখতার বলেন,আমাদের দায়বদ্ধতা থেকে আমরা সামাজিক কাজ করছি। আমাদের সদস্যদের সহযোগীতায় আমরা অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি। সকলের উচিত এভাবে অসহায়দের পাশে দাঁড়ানো।
ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট
ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের
ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা
চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন
ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু
মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী
ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত