অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১০ই জুলাই ২০২৬ | ২৬শে আষাঢ় ১৪৩৩

নিজাম-হাসিনা ফাউন্ডেশন হাসপাতালে নারী বান্ধব কর্ণার উদ্বোধন

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৯শে ডিসেম্বর ২০২১ সকাল ০৭:১১

remove_red_eye

৫৭০

বাংলার কন্ঠ প্রতিবেদক : ভোলায় নিজাম-হাসিনা ফাউন্ডেশন হাসপাতালে নারী বান্ধব ও মাতৃ দুগ্ধ কর্ণারের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকালে নিজাম-হাসিনা ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান হাসিনা নিজাম প্রধান অতিথি হিসেবে নারী বান্ধব ও মাতৃ দুগ্ধ কর্ণারের উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন, নিজাম-হাসিনা ফাউন্ডেশন এর চেয়ারম্যান আলহাজ্ব নিজাম উদ্দিন আহমদ, হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ আবদুল মালেক, আরএমও ডাঃ মশিউর রহমান খান।
এসময় প্রধান অতিথি হাসিনা নিজাম বলেন, ২০১০ সালের ১লা এপ্রিল মানুষের সেবার লক্ষ্যে নিজাম-হাসিনা হাসপাতালটি উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর থেকে এই হাসপাতালে এখন পর্যন্ত ৩ লক্ষ মানুষের চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। যার মধ্যে ১ লক্ষ ৮৭ হাজারই নারী এবং শিশু। এই হাসপাতালে সবসময় নারী এবং শিশুদের গুরুত্ব দেয়া হয়। এখন পর্যন্ত এই হাসপাতালে ৬৭ হাজার রোগীর অপারেশন করা হয়েছে। এর মধ্যে ৩৮ হাজারের বেশিই নারী এবং শিশু। তিনি আরও বলেন, এই হাসপাতালে চিকিৎসা নিতে আসা মায়েরা যাতে তাদের সন্তানদের নিরাপদে দুধ পান করাতে পারেন সে জন্য নারী বান্ধব এবং মাতৃ দুগ্ধ কর্ণার উদ্বোধন করেছি। এখানে মায়েরা নিরাপদে ও পর্দাশীলতা বজায় রেখে সন্তানদের দুধ পান করাতে পারবেন। তিনি বলেন, এই হাসপাতালে নারীদের ও শিশুদের অধিক গুরুত্ব দিয়ে চিকিৎসা প্রদান করায় আমি গর্বিত।

মনপুরায় জনজীবন বিপর্যস্ত, পানিবন্দি ২০ হাজার মানুষ; রয়েছে তীব্র খাদ্যসংকট

মনপুরায় জনজীবন বিপর্যস্ত, পানিবন্দি ২০ হাজার মানুষ; রয়েছে তীব্র খাদ্যসংকট

সংসদে নতুন দায়িত্ব পেলেন হাফিজ ইব্রাহিম

সংসদে নতুন দায়িত্ব পেলেন হাফিজ ইব্রাহিম

চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর নির্দেশিত ১০ পদক্ষেপ

চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর নির্দেশিত ১০ পদক্ষেপ

চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীরের শপথ গ্রহণ অনুষ্ঠিত

চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীরের শপথ গ্রহণ অনুষ্ঠিত

দেশের ১৪ অঞ্চলে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস

দেশের ১৪ অঞ্চলে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস

শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

দুই দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম

দুই দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম

বৃষ্টির অজুহাতে সবজির বাজার চড়া, আগের দামেই বিক্রি হচ্ছে মুরগি

বৃষ্টির অজুহাতে সবজির বাজার চড়া, আগের দামেই বিক্রি হচ্ছে মুরগি

হাজার কোটি টাকা গিলে খাচ্ছে জলাবদ্ধতা!

হাজার কোটি টাকা গিলে খাচ্ছে জলাবদ্ধতা!

আগামী পাঁচ বছরে ৯ লাখ বেকারের কর্মসংস্থানের পরিকল্পনা কর্মসংস্থান ব্যাংকের

আগামী পাঁচ বছরে ৯ লাখ বেকারের কর্মসংস্থানের পরিকল্পনা কর্মসংস্থান ব্যাংকের

আরও...