বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৯শে ডিসেম্বর ২০২১ রাত ১০:৪৯
৪৯১
বাংলার কণ্ঠ প্রতিবেদক : হবিগঞ্জ আড়াইশো শয্যা সদর হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) মোঃ সাইফুল ইসলামের হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। বুধবার বেলা ১১ টায় ভোলা সদর হাসপাতালের সামনে বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন ও বঙ্গবন্ধু মেডিকেল টেকনোলজিস্ট পরিষদ ভোলা জেলা শাখা এর আয়োজন করে।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন এর সভাপতি মোঃ ইসরাফিল শাহিন, বঙ্গবন্ধু মেডিকেল টেকনোলজিস্ট পরিষদ ভোলা জেলা শাখার সভাপতি মিজানুর রহমান, বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন ও বঙ্গবন্ধু মেডিকেল টেকনোলজিস্ট পরিষদ ভোলা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক সহ ভোলায় র্কমরত বিভিন্ন মেডিকেল টেকনোলজিস্ট বৃন্দ।
মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচিতে বক্তারা বলেন, গত ২৮ শে ডিসেম্বর স্যাম্পল কালেকশন এর সময় বিলম্বিত হওয়ায় হবিগঞ্জ সদর হাসপাতালে মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) মোঃ সাইফুল ইসলামকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন ও বঙ্গবন্ধু মেডিকেল টেকনোলজিস্ট পরিষদ এর পক্ষ থেকে সারাদেশে মানববন্ধন ও অবস্থান ধর্মঘটের কর্মসূচি পালন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন ও বঙ্গবন্ধু মেডিকেল টেকনোলজিস্ট পরিষদ ভোলা জেলা শাখার উদ্যোগে আজকের এ মানববন্ধন ও অবস্থান ধর্মঘট পালন করা। আমরা সাইফুল ইসলামের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি ফাঁসি দাবি করছি। আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে যদি দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ করা না হয় তাহলে সারা বাংলাদেশের ন্যায় কর্মবিরতি পালন করবে বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন ও বঙ্গবন্ধু মেডিকেল টেকনোলজিস্ট পরিষদ ভোলা জেলা শাখা।
ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট
ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের
ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা
চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন
ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু
মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী
ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত