অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

ভোলার পূর্ব ইলিশায় নির্বাচনী অফিস ও গাড়ি ভাংচুর

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৯শে ডিসেম্বর ২০২১ রাত ১১:০৭

remove_red_eye

৭১৯

বাংলার কন্ঠ প্রতিবেদক : ভোলা সদর উপজেলার ২নং পূর্ব ইলিশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে পাল্টাপাল্টি হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে প্রতিদ্ব›দ্বী আওয়ামী লীগ এবং স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে। বুধবার সন্ধ্যায় উল্টাপাল্টা এই হামলার ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে থমথমে অবস্থা বিরাজ করছে ওই ইউনিয়নে।
নৌকা মনোনীত প্রার্থী সরোয়ার্দী মাষ্টার দাবি করে জানান, বুধবার সন্ধ্যার পর তাঁর ইউনিয়নের ৩নং ওয়ার্ডে একটি উঠান বৈঠকের প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। এসময় তাঁর বাড়ির সামনের সড়ক দিয়ে যাওয়া স্বতন্ত্র প্রার্থী ছোটনের গাড়িবহর থেকে একটি বোমা বিস্ফোরণ ঘটায়। তাঁর লোকজন ছোটনের গাড়িবহর ধাওয়া করলে ছোটন গাড়িবহর নিয়ে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রে গিয়ে আশ্রয় নেন। এসময় স্বতন্ত্রপ্রার্থীর কর্মীরা পিস্তল প্রদর্শন করে হুমকি ধামকি দিতে থাকে। সোহরাওয়ার্দী মাষ্টার আরও অভিযোগ করেন, ছোটনের কর্মী-সমর্থকরা ইউনিয়নের ৫নং ওয়ার্ডে তাঁর একটি নির্বাচনী কার্যালয় ভাংচুর করে গুড়িয়ে দিয়েছে। হামলাকারীদের হাত থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভোলা-১ আসনের সাংসদ সদস্য তোফায়েল আহমেদের ছবিও রক্ষা পায়নি। তবে আনোয়ার হোসেন ছোটন নির্বাচনী কার্যালয়  ভাংচুরের অভিযোগ অস্বীকার করে জানান, সন্ধ্যার দিকে তিনি তাঁর দুইটি গাড়ি নিয়ে ইউনিয়নের জংশন বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে পন্ডিতের হাট এলাকায় নৌকার প্রার্থীর সমর্থকরা তাঁর গাড়িবহরে গুলি চালায়। এতে তার গাড়ির পেছনের গøাস ভেঙে যায়। পরে তিনি এবং তার কর্মীরা আÍরক্ষার্থে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রে আশ্রয় নেয়। ঘটনার পর ইউনিয়নের কালাম মেম্বারের ব্রিজ সংলগ্ন এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন স্বতন্ত্র প্রার্থীর নারী সমর্থকরা। এ ঘটনার পর থমথমে অবস্থা বিরাজ করছে ইউনিয়নটিতে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ এনায়েত হোসেন জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে গুলি করার বিষয়টি ভিত্তিহীন বলে জানান তিনি।

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

আরও...