অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

ভোলায় চার দিন ব্যাপী বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলার উদ্বোধন

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩১শে ডিসেম্বর ২০২১ রাত ০২:৪০

remove_red_eye

৫৬৯

মলয় দে/ এম ইসমাইল :: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে  ভোলা টাউন কমিটি মাধ্যমিক বিদ্যালয়  (বাংলা স্কুল) মাঠ প্রাঙ্গনে চার  দিনব্যাপি বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলা শুরু হয়েছে।  বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বিকালে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে ৪ দিন ব্যাপী এ মেলার  উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ তৌফিক-ই-লাহী চৌধুরী।  এসময় উপস্থিত বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মমিন টুলু,  পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম (বিপিএম, পিপিএম। এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ আবুল কালাম আজাদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজিত কুমার হালদার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মামুন আল ফারুক,  জেলা শিক্ষা অফিসার মাধব চন্দ্র দাস, ভোলা প্রেসক্লাব সভাপতি এম হাবিবুর রহমান, জেলা তথ্য অফিসার নুরুল আমিন, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান প্রমুখ।
উদ্বোধন শেষে মেলা প্রাঙ্গন পরিদর্শন করেন জেলা প্রশাসক সহ উপস্থিত অতিথিবৃন্দরা। মেলায় ২০টি  স্টলে স্থানীয় বই বিক্রেতা সহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নেয়।  সংস্কৃতি মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় ও জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ মেলায় প্রতিদিন দুপুর ৩টা থেকে শুরু  হয়ে চলবে রাত ৮টা পর্যন্ত। এছাড়াও সন্ধ্যায়  মেলা প্রাঙ্গনের ভাসানী মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ,গান ও আবৃত্তি পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা।

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

আরও...