বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১লা জানুয়ারী ২০২২ রাত ১০:১১
৪৯১
বাংলার কণ্ঠ প্রতিবেদক : আনুষ্ঠানিকভাবে এবার বই উৎসব না হলেও নতুন বইয়ের পরশ থেকে বঞ্চিত হয়নি ভোলার শিক্ষার্থীরা। জেলার ১ হাজার ৪৭ টি প্রাথমিক বিদ্যালয়ের ২ লাখ ৬৪ হাজার ৬ শত ৪৬ শিক্ষার্থীর মাঝে ১২ লক্ষ ৫৭ হাজার ৫ শত ২৯ টি বই বিতরণের কাজ শুরু হয়েছে । বছরের প্রথম দিনে বই পেয়ে দারুণ খুশি শিক্ষার্থীরা।
শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের নেতৃত্বে শনিবার অনানুষ্ঠানিকভাবে প্রাথমিক বিদ্যালয়গুলোতে স্বাস্থ্য বিধি মেনে বই বিতরণ করা হয়। আগামী সপ্তাহের মধ্যে বিতরণ শেষ হবে।
নজরুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহিদা আক্তার সুমনা জানান,করোনার কারণে বই উৎসব না হওয়ায় আমরা স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ শুরু করেছি শ্রেণীভেদে পর্যায়ক্রমে আগামী এক সপ্তাহের মধ্যে সকল শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেয়া হবে।
নজরুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সালমা সারমিন জানান,বই উৎসব না থাকলেও নতুন বই পেয়ে ছাত্রছাত্রীরা অনেক খুশি আনন্দিত।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিখিল চন্দ্র দাস জানান, বই বিতরণে কোন সমস্যা হচ্ছে না সবকিছু স্বাভাবিক ভাবে চলছে। করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনে বই বিতরণের জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষকদেরকে যে নির্দেশনা দেয়া হয়েছে তারা সে অনুযায়ী কাজ করছেন।
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাধব চন্দ্র দাস জানিয়েছেন, জেলার ৭ উপজেলার ৫ শত ১২ টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার ৩ লাখ ৭২ হাজার ২ শত ২৮ জন শিক্ষার্থীর মাঝে বই বিতরণ শুরু হয়েছে।এসব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য জেলা শিক্ষা বিভাগ থেকে ৪২ লাখ ৪৯ হাজার ৮৩ টি বইর চাহিদা দেয়া হলেও এ পর্যন্ত পাওয়া গেছে ৩০ লাখ ২২ হাজার ১ শত ৫৭ টি বই। এখনো ১২ লাখ ২৬ হাজার ৯ শত ২৬ টি বই ঘাটতি রয়েছে ।
আজ ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ শুরু হয়েছে আগামীতে সকল শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হবে।
মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়
ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত
ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ
পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার
এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল
এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার
চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান
স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব
নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত