অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ১২ই জুলাই ২০২৬ | ২৮শে আষাঢ় ১৪৩৩

ভোলায় ২ লাখ ৬৪ হাজার ৬ শত ৪৬ শিক্ষার্থীর মাঝে বই বিতরণ শুরু

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১লা জানুয়ারী ২০২২ রাত ১০:১১

remove_red_eye

৪৮৪

বাংলার কণ্ঠ প্রতিবেদক : আনুষ্ঠানিকভাবে এবার বই উৎসব না হলেও নতুন বইয়ের পরশ থেকে বঞ্চিত হয়নি ভোলার শিক্ষার্থীরা।  জেলার ১ হাজার ৪৭ টি প্রাথমিক বিদ্যালয়ের ২ লাখ ৬৪ হাজার ৬ শত ৪৬ শিক্ষার্থীর মাঝে ১২ লক্ষ ৫৭ হাজার ৫ শত ২৯ টি বই বিতরণের কাজ শুরু হয়েছে ।  বছরের প্রথম দিনে বই পেয়ে দারুণ খুশি শিক্ষার্থীরা।
শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের নেতৃত্বে  শনিবার অনানুষ্ঠানিকভাবে প্রাথমিক বিদ্যালয়গুলোতে স্বাস্থ্য বিধি মেনে বই বিতরণ করা হয়। আগামী সপ্তাহের মধ্যে বিতরণ শেষ হবে।
নজরুল্লাহ সরকারি প্রাথমিক  বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহিদা আক্তার সুমনা জানান,করোনার কারণে বই উৎসব না হওয়ায় আমরা স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ শুরু করেছি শ্রেণীভেদে পর্যায়ক্রমে আগামী এক সপ্তাহের মধ্যে সকল শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেয়া হবে।
নজরুল্লাহ সরকারি প্রাথমিক  বিদ্যালয়ের সহকারি শিক্ষক সালমা সারমিন জানান,বই উৎসব না থাকলেও নতুন বই পেয়ে ছাত্রছাত্রীরা অনেক খুশি আনন্দিত।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিখিল চন্দ্র দাস জানান, বই বিতরণে কোন সমস্যা হচ্ছে না সবকিছু স্বাভাবিক ভাবে চলছে। করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনে বই বিতরণের জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষকদেরকে যে নির্দেশনা দেয়া হয়েছে তারা সে অনুযায়ী কাজ করছেন।
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাধব চন্দ্র দাস জানিয়েছেন, জেলার ৭ উপজেলার ৫ শত ১২ টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার ৩ লাখ ৭২ হাজার ২ শত ২৮ জন শিক্ষার্থীর মাঝে বই বিতরণ শুরু হয়েছে।এসব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য জেলা শিক্ষা বিভাগ থেকে ৪২ লাখ ৪৯ হাজার ৮৩ টি বইর চাহিদা দেয়া হলেও এ পর্যন্ত পাওয়া গেছে ৩০ লাখ ২২ হাজার ১ শত ৫৭ টি বই। এখনো ১২ লাখ ২৬ হাজার ৯ শত ২৬ টি বই ঘাটতি রয়েছে ।
আজ ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ শুরু হয়েছে আগামীতে সকল শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হবে।

পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় সংসদ সদস্যদের ভূমিকা গুরুত্বপূর্ণ : স্পিকার

বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় সংসদ সদস্যদের ভূমিকা গুরুত্বপূর্ণ : স্পিকার

বিশাল কর্মক্ষম জনগোষ্ঠীই আমাদের সবচেয়ে বড় সম্ভাবনা: রাষ্ট্রপতি

বিশাল কর্মক্ষম জনগোষ্ঠীই আমাদের সবচেয়ে বড় সম্ভাবনা: রাষ্ট্রপতি

কেবল একটি নয়, অনেক ব্যাংকে কী ঘটেছে, তদন্ত হচ্ছে: অর্থমন্ত্রী

কেবল একটি নয়, অনেক ব্যাংকে কী ঘটেছে, তদন্ত হচ্ছে: অর্থমন্ত্রী

বন্যায় ৭ জেলায় ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ, নিহত ৫১

বন্যায় ৭ জেলায় ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ, নিহত ৫১

দেশে ফিরলেই কারাগারে যেতে হবে হাসিনাকে: চিফ প্রসিকিউটর

দেশে ফিরলেই কারাগারে যেতে হবে হাসিনাকে: চিফ প্রসিকিউটর

ইরান ও যুক্তরাষ্ট্রকে যুদ্ধ বন্ধ করে শান্তির পথ খোঁজার আহ্বান বিএনপির

ইরান ও যুক্তরাষ্ট্রকে যুদ্ধ বন্ধ করে শান্তির পথ খোঁজার আহ্বান বিএনপির

জমির উদ্দিন সরকারের মৃত্যুতে দেশব্যাপী বিএনপি’র এক দিনের শোক

জমির উদ্দিন সরকারের মৃত্যুতে দেশব্যাপী বিএনপি’র এক দিনের শোক

সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জমির উদ্দিন সরকারের ইন্তেকাল

সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জমির উদ্দিন সরকারের ইন্তেকাল

সরকারি ৯ ব্যাংকে খেলাপি ঋণ ১ লাখ ৮৮ হাজার ৭০১ কোটি টাকা

সরকারি ৯ ব্যাংকে খেলাপি ঋণ ১ লাখ ৮৮ হাজার ৭০১ কোটি টাকা

আরও...