অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২২শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


রাজাপুরে বাড়ি ঘরে হামলা ভাংচুর ও লুটপাটের অভিযোগ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২রা জানুয়ারী ২০২২ রাত ১০:৫৮

remove_red_eye

৮১৪


আকতারুল ইসলাম আকাশ : ভোলা সদর উপজেলা ১নং রাজাপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য ও মেম্বার প্রার্থী মো. ওহাব আলীর ৩ কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা লুটপাট ও ভাংচুরের অভিযোগ উঠেছে প্রতিপক্ষ সম্ভাব্য ইউপি সদস্য আবদুস সালামের বিরুদ্ধে। শনিবার রাত ১১টার দিকে ওয়ার্ডের আলাউদ্দিন মাঝি বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার পর থমথমে অবস্থা বিরাজ করছে ওয়ার্ডটিতে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশের একটি টিম।তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
হামলার শিকার মো. আলাউদ্দিন, রুবেল ও মমতাজ জানান, শনিবার রাত ১১টার দিকে প্রতিপক্ষ আবদুস সালামের নেতৃত্বে একদল সন্ত্রাসী তাদের বাড়িঘর ভাংচুর করে এবং হামলা চালায়। হামলা শেষে ঘরে থাকা দামী অনেক জিনিসপত্র নিয়ে যায় হামলাকারীরা। হামলাকারীরা হামলা করার আগে বোমা বিস্ফোরণ ঘটায় এলাকাটিতে। তখন আতঙ্ক এলাকাবাসী প্রাণরক্ষাতে ঘরবাড়ি ছেড়ে দৌঁড়ে পালিয়ে যায়।পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে কাউকেই আটক করতে পারেনি।ইউপি সদস্য ওহাব আলী জানান, হামলার শিকার পরিবারগুলো তাঁর সমর্থক ছিলো। প্রতিপক্ষ আবদুস সালামের সমর্থন না করায় হামলার শিকার হয়েছে পরিবারগুলো। তবে অভিযুক্ত আবদুস সালাম এবিষয়ে গণমাধ্যমের ক্যামেরার সামনে কথা বলতে অসম্মতি জানিয়ে তিনি দাবি করছেন, তাঁর নেতৃত্বে এমন কোনো ঘটনা ঘটেনি। রাজাপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. মিজানুর রহমান জানান, রাতে মুঠোফোনে তিনি সংবাদটি শুনে পুলিশকে খবর দিলে পুলিশের একটি টিম ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এনায়েত হোসেন জানান, খবর পেয়ে রাত সাড়ে ১১টার দিকে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।





সাইবার নিরাপত্তা আইনসহ বিভিন্ন আইন সংশোধনের চেষ্টা চলছে : ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সাইবার নিরাপত্তা আইনসহ বিভিন্ন আইন সংশোধনের চেষ্টা চলছে : ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী

আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের বিদেশে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার

আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের বিদেশে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার

লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

আরও...