বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২রা জানুয়ারী ২০২২ রাত ১১:০১
৪৮৯
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আবদুল হাই ও বিদ্রোহী (সতন্ত্র) চেয়ারম্যান প্রার্থী মোস্তফা কামালের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়। প্রায় ১ ঘন্টা পর মুখোমুখি অবস্থান নেয়া দুই গ্রæপকে সরিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রবিবার দুপুরে ভেদুরিয়ার ব্যাংকের হাট কলেজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ভেদুরিয়ার হেতনারহাট এলাকা থেকে বোরববার বেলা সাড়ে ১১ টায় পুলিশ নিরব হাওলাদার নামের সন্দেহজনক এক আসামীকে আটক করে। আটককৃত নিরব ওই ইউনিয়নের সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোস্তফা কামালের সমর্থক ছিলেন। নিরব আটকের খবরে স্বতন্ত্র প্রার্থী মোস্তফা কামালের সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। নিরবকে থানায় নেয়ার পথে ব্যাংকের হাট কলেজের সামনে থেকে উত্তেজিত সমর্থকরা তাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়। এ ঘটনাকে কেন্দ্র করে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে উভয় পক্ষের ২০ জন আহত হয়। লাঠিসোটা ও দাড়ালো অস্ত্র নিয়ে উভয় গ্রæপ সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় ভাংচুর করা হয়েছে একটি মোটর সাইকেল। দুই পক্ষেই নারী-পুরুষ সহ বিপুল সংখ্যক মানুষ অবস্থান নিলে উত্তেজনা বেড়ে যায়। আহতদের মধ্যে গুরুতর ৫ জনকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আবদুল হাই অভিযোগ করেন, পুলিশের কাছ থেকে আটক ব্যক্তিকে ছিনিয়ে নেওয়া কামালের সমর্থকরা কোন উস্কানি ছাড়াই তার সমর্থকদের উপর অতর্কিত হামলা করেছে। বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে মারধর করছে। তবে নৌকার সমর্থকদের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেছে সতন্ত্র প্রার্থী মোস্তফা কামাল। তার অভিযোগ প্রতিপক্ষের লোকজন তার ১০/১২ জন কর্মী সমর্থককে পিটিয়ে ও কুপিয়ে আহত করেছে। পথ থেকে তুলে নিয়ে আটকে রেখেছে। এছাড়া হামলা করার জন্য ব্যাংকের হাট বাজারে লাঠি ও দাড়ালো অস্ত্র এনে জড়ো করেছে।
ঘটনার পর পরই অতিরিক্ত পুলিশ সুপার মো, ফরহাদ সরদার, নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আলী সুজা, সদর মডেল থানার ওসি এনায়েত হোসেন সহ বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন। দুই পক্ষের সমর্থকদের সরিয়ে দিয়ে পরিস্থিতি শান্ত করে। অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ সরদার জানান, পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে রয়েছে। সন্দেহজনক আটক একজনকে ছিনিয়ে নেয়ার বিষয়ে তদন্ত করে আইনী ব্যবস্থা নেওয়া হবে। আগামী ৫ জানুয়ায়ারি পঞ্চম ধাপের নির্বাচনে এ ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত আবদুল হাইর সাথে স্বতন্ত্র প্রার্থীর মোস্তফা কামালের মুল প্রতিদ্ব›িদ্বতা হবে বলে স্থানীয়রা জানিয়েছে।
ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট
ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের
ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা
চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন
ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু
মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী
ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত