অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

ইলিশাবাসীর উন্নয়নের জন্য নৌকা প্রতীকে ভোট দেওয়া আহবান

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৪ঠা জানুয়ারী ২০২২ রাত ১২:১৫

remove_red_eye

৭৭০

ইলিশা নিজাম উদ্দীন স্কুল মাঠে আ’লীগ প্রার্থী সরোয়ার্দীর পথ সভায় মানুষের ঢল

আকতারুল ইসলাম আকাশ \ ভোলা জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, ভোলা পূর্ব ইলিশা ইউনিয়ন বাসীকে উন্নয়নের জন্য নৌকা প্রতীকে ভোট দেওয়া আহবান জানিয়েছেন। ইলিশায় নদী ভাঙনের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, গত ৫ বছর আগে ইলিশা ইউনিয়নটি যখন মেঘনা নদীর ভাঙনের মুখে পড়ে রাক্ষসী মেঘনার গর্ভে বিলিন হয়ে যাচ্ছে। তখন জননেতা তোফায়েল আহমেদ একশো কোটি টাকার একটি প্রকল্পের মাধ্যমে রাক্ষসী মেঘনার ভাঙনের কবল থেকে আল্লাহ পাকের সহায়তায় ইলিশা ইউনিয়নটি সিসি বøকের দ্বারা রক্ষা করা হয়। এই এলাকায় রাস্তাঘাট সহ ব্যপক উন্নয়ন করা হয়। আর এই উন্নয়নের ধারা অব্যহত রাখার জন্য নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ সোহরাওয়ার্দী কে ভোট দিয়ে জয়যক্ত করার জন্য আহবান জানান।
সোমবার বিকেলে সদর উপজেলা ২নং পূর্ব ইলিশা ইউনিয়নের নিজাম উদ্দীন মাধ্যমিক বিদ্যালয় মাঠে পূর্ব ইলিশা ইউনিয়ন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের  চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ সোহরাওয়ার্দী মাষ্টারের নির্বাচনী এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে আবদুল মমিন টুলু এসব কথা বলেন। এদিকে আওয়ামীলীগের প্রার্থীর নির্বাচনী এই পথ সভাটি বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতাকর্মীদের পদচারনায় এক সময় জনসভায় রুপান্তরিত হয়। স্কুল মাঠটি কানায় কানায় ভরে যায়।
স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থীদের উদ্দেশ্যে করে তিনি আবদুল মমিন টুলু আরও বলেন, যাঁরা দলের সিদ্ধান্তের বাহিরে গিয়ে দলের দিকনির্দেশনা না মেনে নৌকাকে পরাজিত করতে নৌকার বিপক্ষে গিয়ে নির্বাচন করছে তাঁরা তা ঠিক করছে না। তাঁরা দীর্ঘদিন দলে থেকে দলের সুবিধাভোগ করে এখন দলের বিপক্ষে গিয়ে নির্বাচন করছে। যা দলের জন্য অবমাননাকর।

ইউনিয়ন আওয়ামী লীগ সিনিয়র সহ-সভাপতি মো. মোস্তফা মিয়ার সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. সিরাজুল ইসলামের সঞ্চালণায় সভায় বিশেষ অতিথির  বক্তব্য রাখেন,  উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক ও জেলা মুক্তিযুদ্ধা  সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মো. শফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মো. আজিজুল ইসলামসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগ নেতাকর্মীরা।

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

আরও...