অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

ভোলায় আইন-শৃঙ্খলা রক্ষায় ব্রিফিং প্যারেড

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৪ঠা জানুয়ারী ২০২২ রাত ১১:৪৫

remove_red_eye

৬০২

এম শরীফ  আহমেদ : ৫ম ধাপে ভোলা সদর উপজেলার ইউনিয়ন পরিষদের নির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা প্রদানে নিয়োজিত পুলিশ ও আনসার সদস্যদের  ব্রিফিং প্রদান করেন ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম (বিপিএম)। মঙ্গলবার  (০৪ জানুয়ারি) পুলিশ লাইন্স মাঠে ভোলা জেলা পুলিশের আয়োজনে ব্রিফিং প্যারেড অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে জেলা পুলিশ সুপার নির্বাচন উপলক্ষে দায়িত্বপ্রাপ্ত সকল পুলিশ  সদস্যকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য পেশাদারিত্বের সহিত দায়িত্ব পালনে নির্দেশনা ও পরামর্শ প্রদান করেন। তিনি  নির্বাচন ডিউটিতে  নিয়োজিত কেন্দ্র, মোবাইল, স্ট্রাইকিং, স্ট্যান্ডবাই, সকল অফিসার/ফোর্সগণকে প্রয়োজনীয় মূল্যবান দিকনির্দেশনা প্রদান সহ করনীয়-বর্জনীয় সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন।

ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম (বিপিএম) বলেন, নির্বাচন উপলক্ষে জেলা পুলিশের গোয়ন্দা শাখা এবং জেলা বিশেষ শাখার গোয়েন্দা নজরদারী অব্যাহত রয়েছে। এছাড়াও বিশেষ কোন পরিস্থিতিকে তড়িৎ নিয়ন্ত্রণে আনতে পুলিশের মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। জনগনের জানমাল রক্ষায় ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যে কোন ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা ঠেকাতে জেলা পুলিশ কঠোর অবস্থান গ্রহন করবে। ভোলা সদর বাসীকে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে ভোলা জেলা পুলিশ অঙ্গীকারবদ্ধ। পুলিশ সুপার জনসাধারনকে নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রদানের অনুরোধ জানান।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ফরহাদ সরদার, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) মোঃ রাসেলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ভোলা সদর) মোঃ আব্বাস উদ্দিন,  অতিরিক্ত পুলিশ সুপার (ঝালকাঠি সদর) শংকর কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার (বরগুনা সদর সার্কেল) মোঃ মহরম, জেলা নির্বাচন অফিসার ভোলা, উপজেলা নির্বাহী অফিসার, অফিসার ইনচার্জ ভোলা সদর,ডি আই ও-১ জেলা বিশেষ শাখা ভোলা, অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা ভোলা সহ নির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা প্রদানে নিয়োজিত পুলিশ ও আনসার সদস্যগণ উপস্থিত ছিলেন।

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

আরও...