বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৬ই জানুয়ারী ২০২২ রাত ১০:০৪
৫৫৩
বেতন-ভাতা পরিশোধ ও পদোন্নতির দাবী
বাংলার কণ্ঠ প্রতিবেদক : আগামী তিন মাসের মধ্যে নব-নিয়োগ ও ভূমি উপ-সহকারী কর্মকর্তাদের পদোন্নতি প্রদান, বেতন স্কেল বাস্তবায়নের জন্য আগামী ১৫ জানুয়ারীর মধ্যে ভূমি মন্ত্রনালয়ের স্থগিতাদেশ প্রত্যাহারসহ দুই দফা দাবি বাস্তবায়নে ভোলায় স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ভোলার জেলা প্রশাসকের মাধ্যমে ভূমি মন্ত্রণালয়েল সচিব বরাবর স্মারকলিপি প্রদান করেন সংগঠনটির নেতারা।
এসময় সংগঠনটির নেতারা দাবি করেন, ২০১৩ সাল থেকে এ পর্যন্ত অগনিতবার তাদেরকেবেতন স্কেল ও পদোন্নতি প্রদানের বিষয়ে আশ্বাস প্রদান করলেও কার্যত কোনো পদক্ষেপ গ্রহন না করায় মাঠ পর্যায়ে একাধিক অফিসের দায়িত্বে ভূমি উপ-সহকারী কর্মকর্তাগন রয়েছে। যাদের দীর্ঘ ৮ বছর কোনো পদোন্নতি নেই। অন্যদিকে মৃত্যুবরণ ও অবসরজনিত কারণে লোকবল প্রায় অর্ধেকে নেমে এসেছে। এ পর্যায়ে কর্মকর্তাদের দাপ্তরিক কাজ পরিচালনা করা কষ্টসাধ্য হওয়া সত্বেও রাত দিন পরিশ্রম করে ডিজিটাল ব্যবস্থায় ভূমি উন্নয়ন কর পাইলটিং করা ও ই-নামজারি ইত্যাদি পরিবারের লোকজনকে কাজে লাগিয়ে বাস্তবায়ন করছে। বিষয়গুলো কর্তৃপক্ষের জানা থাকা সত্বেও কোনো প্রকার নিষ্পত্তির পদক্ষেপ গ্রহন করেনি। বরং ভূমি মন্ত্রণালয় হতে বিগত ২৫/০৭/২০১৩ইং তারিখের বেতনের স্থগিতাদেশ প্রত্যাহার না করে সর্বশেষ ২৩/০৯/২০২১ইং তারিখের চুড়ান্ত নিষ্পত্তিকৃত বিষয়টিকে উপেক্ষা করে পুনরায় জনপ্রশাসন মন্ত্রণালয় গত ০৩/১০/২০২১ইং তারিখে একটি প্রজ্ঞাপন জারি করায় ভূমি কল্যাণ সমিতির সকল পর্যায়ের কর্তকর্তাদের মাঝে হতাশা ও ক্ষোভ সৃষ্টি হয়েছে। তাই কাল বিলম্ব না করে অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির দবিগুলো কার্যকর করার অনুরোধ করেন।
দাবি সমূহ হলো- আগামী ১৫ জানুয়ারীর মধ্যে বেতন স্কেল বাস্তবায়নের জন্য ভূমি মন্ত্রণালয়ের স্থগিতাদেশ প্রত্যাহার ও আগামী তিন মাসের মধ্যে নব-নিয়োগ এবং ভূমি উপ-সহকারী কর্মকর্তাদের পদোন্নতি প্রদান করা।
স্মারকলিপি প্রদানের সময় সংগঠনটির জেলা সভাপতি মো. মুশফিকুর রহমান, সাধারণ সম্পাদক মো. মোশারফে হোসেন, সাংগঠনিক সম্পাদক সঞ্জিব কুমার দে, সহ-সাংগঠনিক সম্পাদক এ. কে. এম রাসেল, প্রচার সম্পাদক ইকবাল হোসেন, সহ-প্রচার সম্পাদক মাহফুজুর রহমানসহ ভোলার সকল উপজেলার ইউনিয়ন ভূমি সহকারি ও উপসহকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট
ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের
ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা
চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন
ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু
মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী
ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত