অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

ভোলায় আরো ২ জন করোনায় আক্রান্ত :বন্ধ রয়েছে বুষ্টার টিকা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৪ই জানুয়ারী ২০২২ রাত ১২:০০

remove_red_eye

৪৯০

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় করোনায় আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে। দুই দিনে আক্রান্ত ৫ জন। নেই সচেতনতা। রাস্তঘাট হাটবাজারে মাস্ক ব্যবহারের কোন বালাই নেই। নেই দূরত্ব বজায় রাখার বাধ্যবাধকতা। বৃহস্পতিবার জেলা প্রশাসকের নির্দেশে তথ্য অফিস সতর্কতা জারি করে মাইকিং করতে শুরু করেছে। অপরদিকে টিকা সংকটে বুষ্টার টিকা দেয়া বন্ধ রেখেছে স্বাস্থ্য বিভাগ। গেল ১৫ দিন আক্রান্ত সংখ্যা শূণ্য ছিল। কিন্তু বুধবার এক পরিবারে ৩ জন আক্রান্ত হন। ১৬ জনের নমুনা পরীক্ষায় তিন জনের পজেটিভ আসে। এদের মধ্যে ১০ বছরের শিশু রয়েছে একজন । বৃহস্পতিবার ১২ জনের নমুনা পরীক্ষায় আক্রান্তের সংখ্যা ২ জন। স্বাস্থ্য বিভাগের তথ্যে এক মাসে আক্রান্ত ছিল না। নভেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত আক্রান্ত সংখ্যা ছিল ১১ জন। অপরদিকে ৩১ অক্টোবর পর্যন্ত দেড় বছরে মোট আক্রান্ত ছিল ৬ হাজার ৮৫৫ । ৩০ নভেম্বর পর্যন্ত ছিল ৬ হাজার ৮৬৩ । ১৫ ডিসেম্বর পর্যন্ত ছিল ৬ হাজার ৮৬৫ । ৩০ ডিসেম্বর পর্যন্ত ছিল ৬ হাজার ৮ ৬৬ জন। নতুন বছরে আক্রান্ত সংখ্যা ছিল না। হঠাৎ করে আক্রান্ত বেড়ে যাওয়ায়, ফের নড়ে চড়ে ওঠে স্বাস্থ্য বিভাগও । ভোলার জেলা প্রশাসক মোঃ তৌফিক ই লাহী চৌধুরী জানান, ঢাকায় করোনা আক্রান্ত বেরে গেলে, ভোলায়ও সর্তকতা বাড়াতে হয়। লঞ্চঘাটে স্বাস্থ্যবিধি মানার বিষয়টি গুরুত্ব দেয়া হচ্ছে। এদিকে টিকা সংকটের কারনে বুস্টার টিকা দেয়া বন্ধ রাখা হয়েছে । ফলে বৃহস্পতিবার অনেকে টিকা কেন্দ্রে গিয়ে টিকা না পেয়ে ফিরে যান। ফলে অনেকেই ক্ষোভ জানান। জেলা প্রশাসক জানান, শিক্ষার্থীদের টিকা নেয়ার বিষয়টি অব্যাহত রয়েছে। বুষ্টার টিকার ম্যাসেস আসাও বন্ধ রয়েছে। ম্যাসেস নিয়মিত হলে ফের টিকা দেয়া শুরু হবে।

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

আরও...