অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১০ই জুলাই ২০২৬ | ২৬শে আষাঢ় ১৪৩৩

ইলিশায় নবনির্বাচিত চেয়ারম্যানের পক্ষ থেকে মসজিদে দোয়া মিলাদ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৪ই জানুয়ারী ২০২২ রাত ০৯:৩৯

remove_red_eye

৬৭২

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা সদরে ২নং পূর্ব ইলিশা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আনোয়ার হোসেন ছোটনের পক্ষ থেকে মসজিদে মসজিদে মিলাদ ও দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ জানুয়ারী) জুমাবাদ একটি বাসযোগ্য, শান্তিপূর্ণ, আধুনিক মডেল ইলিশা গড়ার লক্ষ্যে ইউনিয়নের সকল মসজিদে এই মিলাদ ও দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়।

সকল মসজিদের ইমামগণ ইউনিয়নের শান্তি ও উন্নতি কামনা এবং নবনির্বাচিত চেয়ারম্যান আনোয়ার হোসেন ছোটন যাতে মাদক ও অপরাধ মুক্ত, সুন্দর বাসযোগ্য, শান্তিপূর্ণ একটি মডেল ইউনিয়ন গড়ে তুলতে পারেন তার জন্য দোয়া করেন।
নবনির্বাচিত চেয়ারম্যান আনোয়ার হোসেন ছোটন বলেন, ৫ জানুয়ারি জনগণ তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন। আগামী ৫ বছরের জন্য জনগণ রায় দিয়ে আমার উপর যে দায়িত্ব অর্পন করেছে আমি সর্বোচ্চ দিয়ে তা পালন করার চেষ্টা করবো। আমার মায়ের দোয়া ও পরামর্শ নিয়ে আমি সবসময় জনগণের পাশে থাকবো। তিনি বলেন, আমি এই ইউনিয়নকে মাদক, অপরাধ মুক্ত, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধ, শালিস-বিচারের নামে মানুষকে হয়রানি থেকে মুক্তি, শিক্ষার হার বৃদ্ধি, দারির্দ্য মুক্তিসহ আধুনিক বাসযোগ্য একটি মডেল ইলিশা গড়ার স্বপ্ন দেখি। আমার এই পদক্ষেপগুলো বাস্তবায়নই হবে আমার প্রথম লক্ষ্য।
ছোটন আরো বলেন, ২নং পূর্ব ইলিশাকে নিয়ে আমার অনেক স্বপ্ন রয়েছে। আমি এই ইউনিয়নকে এমনভাবে গড়ে তুলতে চাই যাতে ইলিশা হবে সারাদেশের মধ্যে একটি আধুনিক মডেল ইউনিয়ন। আমার একার পক্ষে এই কাজ করা সম্ভব নয় সেজন্য আমি ইউনিয়নের সকল শ্রেণীপেশার মানুষের দোয়া ও সহযোগিতা কামনা করছি। সকলের সহযোগিতায় আমি স্বপ্নে ইউনিয়ন গড়তে সক্ষম হবো ইনশাআল্লাহ।

মনপুরায় জনজীবন বিপর্যস্ত, পানিবন্দি ২০ হাজার মানুষ; রয়েছে তীব্র খাদ্যসংকট

মনপুরায় জনজীবন বিপর্যস্ত, পানিবন্দি ২০ হাজার মানুষ; রয়েছে তীব্র খাদ্যসংকট

সংসদে নতুন দায়িত্ব পেলেন হাফিজ ইব্রাহিম

সংসদে নতুন দায়িত্ব পেলেন হাফিজ ইব্রাহিম

চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর নির্দেশিত ১০ পদক্ষেপ

চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর নির্দেশিত ১০ পদক্ষেপ

চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীরের শপথ গ্রহণ অনুষ্ঠিত

চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীরের শপথ গ্রহণ অনুষ্ঠিত

দেশের ১৪ অঞ্চলে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস

দেশের ১৪ অঞ্চলে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস

শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

দুই দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম

দুই দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম

বৃষ্টির অজুহাতে সবজির বাজার চড়া, আগের দামেই বিক্রি হচ্ছে মুরগি

বৃষ্টির অজুহাতে সবজির বাজার চড়া, আগের দামেই বিক্রি হচ্ছে মুরগি

হাজার কোটি টাকা গিলে খাচ্ছে জলাবদ্ধতা!

হাজার কোটি টাকা গিলে খাচ্ছে জলাবদ্ধতা!

আগামী পাঁচ বছরে ৯ লাখ বেকারের কর্মসংস্থানের পরিকল্পনা কর্মসংস্থান ব্যাংকের

আগামী পাঁচ বছরে ৯ লাখ বেকারের কর্মসংস্থানের পরিকল্পনা কর্মসংস্থান ব্যাংকের

আরও...