অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

ভোলায় আবারও উদ্ধার হলো সংকটাপন্ন হিমালয়ী শকুন

অচিন্ত্য মজুমদার

প্রকাশিত: ১৬ই জানুয়ারী ২০২২ রাত ১১:২৩

remove_red_eye

৪৭৫

অচিন্ত্য মজুমদার : ভোলায়  একটি শকুন উদ্ধার করেছে বনবিভাগ। রবিবার দুপুরে ভোলার সদর উপজেলা ইলিশা ইউনিয়নের গুপ্তেরমুন্সি এলাকা থেকে শকুনটি উদ্ধার করে বন বিভাগ। প্রাথমিক চিকিৎসা শেষে শকুনটিকে বন বিভাগের সংরক্ষিত বনে অবমুক্ত করা হবে। শকুনটি প্রায় সংকটাপন্ন হিমালয়ী গৃধিনী  প্রজাতির।  এ শকুন হিমালয় ও পাহারি অঞ্চলে থাকে । এনিয়ে গত এক সপ্তাহে এ নিয়ে  দুটি শকুন ভোলা থেকে উদ্ধার করা হলো।
ভোলা বনবিভাগের বণ্যপ্রাণী ও জীববৈচিত্র সংরক্ষণ কর্মকর্তা আমিনুল ইসলাম সাংবাদিকদের জানান, শকুনটি উড়তে উড়তে  ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়নের  মাঝিবাড়ি সংলগ্ন পশ্চিমের বিলে পড়ে যায়। এ সময় স্থানীয় কৃষক সেলিম সিকদার অসুস্থ শকুনটিকে তুলাতলি বাজারে নিয়ে যায়। এ খবর পেয়ে বন বিভাগের একটি দল সেখান থেকে শকুনটি উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য ভোলা প্রাণিসম্পদ অধিদপ্তরের পশু হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসার পাশাপামি খাবার-দাবার দিয়ে সুস্থ করে শকুনটিকে বন বিভাগের সংরক্ষিত বনে অবমুক্ত করা হবে বলে জানান তিনি। শকুনটির ওজন ৬/৭ কেজি। ডানার দৈর্ঘ প্রায় আড়াই ফুট করে। শকুনটি প্রাপ্ত বয়স্ক ।  এর আগে গত ১০ জানুয়ারি ভোলার লালমোহন উপজেলা থেকে একই  প্রজাতির আরো একটি শকুন উদ্ধার করে বন বিভাগ।
ওডাইল্ডলাইফ কনজারভেশন সোসাইটির কো-অর্ডিনেটর ও বন্যপ্রাণী গবেষক সামিউল মেহেসানিন
ইমেইলের মাধ্যমে শকুটির ছবি দেখে এটিকে হিমালয়ী শকুন (ঐরসধষধুধহ এৎরভভড়হ) বা হিমালয়ান গৃধিনী বলে চিহ্নিত করেন। তিনি বলেন, হিমালয়ী গৃধিনী প্রজাতির এই শকুনগুলো বাংলাদেশে সচারাচর দেখা যায় না। উত্তরে প্রচন্ড শীতের কারণে হিমালয় থেকে শকুনটি খাবারের সন্ধানে ভোলায় এসেছে। এ প্রজাতির অধিকাংশ শকুন বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলা ঠাকুরগাঁও ও পঞ্চগড়ে বেশি দেখা যায়। কিছু কিছু শকুন পথ ভুলে দক্ষিণাঞ্চলে চলে যায়। এসময় দীর্ঘ পথ পাড়ি দিতে গিয়ে খাবার না পেয়ে দুর্বল হয়ে পড়েছে। কয়েক দিন পর্যাপ্ত খাবার পেলে শকুনটি আবার তার আবাসস্থলে ফিরে যেতে পারবে বলে জানান তিনি।

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

আরও...