অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

করোনা টিকা পেলো ভোলার পিছিয়ে পড়া বেদে সম্প্রদায়

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩০শে জানুয়ারী ২০২২ রাত ১০:৫১

remove_red_eye

৫৮৩

উপকূলীয় জেলা ভোলা এবার  পিছিয়ে পড়া জনগোষ্ঠী বেদে সম্প্রদায়কে করোনার টিকার আওতায় আনছে  ভোলা  জেলা স্বাস্থ্য বিভাগ। রবিবার (৩০ জানুয়ারি) সকালে ভোলা পৌরসভার ৯ নম্বর ওয়র্ডেরর্ হেলিপ্যাড এলাকায় ভাসমান বেদে শতাধিক  পরিবারকে নিবন্ধন ছাড়াই সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী বেদে সম্প্রদায়ের লোকজনকে করোনার টিকার আওতায় আনা হয়েছে।

বেদে সম্প্রদায়কে টিকা দিতে জেলা প্রশাসক মোঃ তৌফিক-ই-লাহী চৌধুরী এর নির্দেশে ভোলা জেলা স্বাস্থ্য বিভাগ একটি বিশেষ ক্যাম্পেইনের আয়োজন করে এই টিকা প্রদান করেন।
সকালে থেকে সুশৃঙ্খল ভাবে হেলিপ্যাড এলাকায় একটি কক্ষে বেদে সম্প্রদায়ে প্রাথমিক পর্যায় প্রায় শতাধিক নারী, পুরুষ, এবং ১২ বছর বয়সী কিশোর কিশোরীদের এই টিকার আওতায় আনা হয়েছে।
ভোলা সদর  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনিরুজ্জামান আহমেদ বলেন, বেদে সম্প্রদায়ের অনেকেরও জাতীয় পরিচয়পত্র, জন্ম সনদ নেই। সুরক্ষা অ্যাপসের মাধ্যমে করোনার টিকার জন্য নিবন্ধনের সুযোগ তাদের নেই। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সব শ্রেণির মানুষের জন্য টিকা কর্মসূচির আওতায় বেদে সম্প্রদায়ের লোকজনকে আমরা টিকা দিয়েছি। তাদের বয়স ভেদে সিনোফার্ম ও ফাইজার এর টিকা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, প্রাথমিক পর্যায়ে তালিকা করে প্রায় শতাধিক বেদের মাঝে টিকা দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে  জেলার সকল বেদে সম্প্রদায় সহ  পিছনে পড়া জনগোষ্ঠীর মাঝে করোনার টিকা প্রদান করা হবে।ভোলা জেলায় প্রথমবারের মতো বেদে সম্প্রদায়কে টিকার আওতায় আনা হলো। পর্যায় ক্রমে তৃতীয় লিঙ্গের সম্প্রদায়কেও একই ভাবে টিকা দেওয়া হবে।

বেদে সম্প্রদায়ের বাছিনুর বিবি বলেন, আমাগো বাড়ি ঘড় অন্য দেশে, আমার এখানে অনেক বছর যাবৎ থাকি,  লোকে আমাগোরে জাজাবর কয়। আগে আমরা হাসপাতালে গিয়াও করোনার টিকা পাইনাই। হাসপাতালের ডাক্তারেরা কয় আমাগো আইডেন্টি কাগজ নাই। হেইর লইগা আমাগো করনার টিকা নাই।ওই দিন রাইত কম্বল লইয়া ডিসি স্যার আইছিলো আমাগো এনে তহন আমরা করনার টিকার কতা কইছি হেরে। স্যার আওনের ৩দিন পরেই আমাগোরে করনার টিকা দিছে। এহন আর আমাগো করনা লইয়া ভয় নাই।

বেদে সর্দার খাইরুল ইসলাম বলেন, আগে বহুবার হাসপাতালে ডাক্তার গো কাছে আমার দলবল লইয়া গেছিলাম করনার টিকা দিতে। ডাক্তারা কয় কাগজ লইয়া আইতে। টিভির দোহানে গেলে হেরা কয় আইডেন্টি কাগজ দিতে। আমাগো তো আইডেন্টি কাগজ নাই আমরা থাহি জাজাবর। আমাগো জাজাবরের দিকে চাইয়া ডিসি স্যার করনার টিকা পাডাইছে। কইছে ১ মাস পরে আবার পাডাইবো। স্যার যে আমাগো কতা  হোনছে এতেই আমরা খুশি। স্যারে অনেক বছর বাঁচুক দোয়া করি।

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে :  স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে :  প্রতিমন্ত্রী ইশরাক

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

আরও...