অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

শীতার্ত শিশুদের হাসি ফুটালো হেল্প এন্ড কেয়ার

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২রা ফেব্রুয়ারি ২০২২ রাত ১১:৫৩

remove_red_eye

৫৮৭

এম শরীফ আহমেদ II ভোলা অসহায় শীতার্ত শিশুদের মাঝে শীতের জ্যাকেট বিতরণ করেছে "হেল্প এন্ড কেয়ার" নামে একটি সামাজিক সংগঠন।বুধবার (০২ ফেব্রুয়ারী ) দুপুরে ভোলা প্রেসক্লাবের মিলনায়তনে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। সংগঠনের নিজস্ব অর্থায়নে এ উপহার দেওয়া হয়।এতে প্রায় অর্ধশত শিশু শিক্ষার্থীদেরকে সহযোগিতা করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, "হেল্প এন্ড কেয়ার" সামাজিক সংগঠনটি সব সময় অসহায় মানুষের সেবা করে আসছে।তাদের কাজগুলো চোখে পড়ার মতো।সমাজের বিত্তবানদের উচিত তাদের দেখে শিক্ষা নেওয়া এবং পাশাপাশি অসহায়দের সেবা করা।

হেল্প এন্ড কেয়ার" প্রতিষ্ঠাতা রাকিব উদ্দিন(অমি) বলেন,ভোলার অসহায় মানুষদের সহযোগিতা করার জন্যই এ সংগনটি প্রতিষ্ঠা করা হয়েছে।কয়েক বছর যাবত আমরা অসহায় এবং সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করছি। সকলের সহযোগিতা পেলে আমরা সামনে আরও ভালো কাজ করতে পারবো।

এ সময় উপস্থিত ছিলেন, ভোলা সদর উপজেলা চেয়ারম্যান মোশাররফ হোসেন,ভোলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক বাংলার কন্ঠের সম্পাদক এম হাবিবুর রহমান,ভোলা প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ এম ফারুকুর রহমান,ভোলা রেডক্রিসেন্ট ইউনিট এর সেক্রেটারি আজিজুল ইসলাম, বাপ্তা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিপ্লব মোল্লা,নিউজ২৪ ও বাংলাদেশ প্রতিদিন ভোলা প্রতিনিধি জুন্নু রায়হান, দৈনিক জনকন্ঠ ও মাছরাঙা টেলিভিশনের ভোলা প্রতিনিধি হামিদুর রহমান হাসিব, সময় টেলিভিশনের স্টাপ রিপোর্টার নাসির লিটন, এটিএন বাংলার ভোলা প্রতিনিধি এম সিদ্দিকুল্লাহ,জিটিভি ও যুগান্তরের ভোলা প্রতিনিধি এম হেলাল উদ্দিন প্রমূখ।

এ সময় আরও উপস্থিত ছিলেন,"হেল্প এন্ড কেয়ার" প্রতিষ্ঠাতা রাকিব উদ্দিন(অমি),যমুনা টেলিভিশনের ভোলা প্রতিনিধি জাকির হোসেন, চ্যানেল২৪ ভোলা প্রতিনিধি আদিল হোসেন তপু,বাংলা টিভি ও জাগো নিউজের ভোলা প্রতিনিধি জুয়েল সাহা,  হেল্প এন্ড কেয়ার এর সাংগঠনিক সম্পাদক ও তরুণ উদ্যোক্তা এম শরীফ আহমেদ প্রমূখ।

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

আরও...