বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২রা ফেব্রুয়ারি ২০২২ রাত ১১:৫৭
৪৭৫
ভোলায় নানা আয়োজনে দৈনিক যুগান্তরের ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে ভোলা প্রেসক্লাব হল রুমে আলোচনা সভা, কেক কাটা, সংবাদপত্র বিপণন কর্মী ও মাদ্্রাসার হেফজ খানার শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়।যুগান্তর স্বজন সমাবেশের ভোলা সভাপতি মো. আজিজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন।
যুগান্তরের ভোলার স্টাফ রিপোর্টার এম হেলাল উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ভোলা প্রেসক্লাব সভাপতি এম হাবিবুর রহমান, জেলা আওয়ামী লীগের ত্রান ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক মো. শফিকুল ইসলাম, প্রচার সম্পাদক মো. ইয়ানুর রহমান বিপ্লব মোল্লা, প্রেসক্লাবের সহসভাপতি জুন্নু রায়হান, যুগান্তর স্বজন সমাবেশের সাধারণ সম্পাদক বিপ্লব পাল কানাই, প্রথম আলো ভোলা প্রতিনিধি নেয়ামত উল্যাহ, জীবন পুরাণ আবৃত্তি একাডেমির পরিচালক মশিউর রহমান পিংকু, প্রধান শিক্ষক আব্দুর রহমান, সাংবাদিক আদিল হোসেন তপু প্রমূখ।
অনুষ্ঠানে পবিত্র কুরআন শরীফ তেলোয়াত করেন সাংবাদিক ইকরামুল আলম। অনুষ্ঠানে যমুনা গ্রুপ ও যুগান্তরের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল ইসলাম বাবুলের আত্মার মাগফেরাত কামনা করা হয়।
এসময় বক্তারা দৈনিক যুগান্তরের বস্তুনিষ্ঠ সংবাদের প্রশংসা করে বলেন, গত ২২ বছর ধরে দৈনিক যুগান্তর বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে পাঠকের মনে যায়গা করে নিয়েছেন। ভবিষ্যতেও এ ধারাবহিকতা বজায় থাকবে বলে আমরা বিশ্বাস করি। আমরা আজকের এই দিনে যুগান্তরের উত্তরোত্তর সাফল্য কামনা করি।
মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়
ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত
ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ
পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার
এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল
এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার
চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান
স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব
নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত