অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২২শে অক্টোবর ২০২৬ | ৭ই কার্তিক ১৪৩৩


ভোলায় ভারসাম্যহীন বৃদ্ধার চিকিৎসার দায়িত্ব নিলেন পুলিশের এসআই


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৭ই ফেব্রুয়ারি ২০২২ রাত ১১:৫৩

remove_red_eye

৬১৯

এম ইসমাইল II ভোলায় মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধার চিকিৎসার দায়িত্ব নিয়েছেন পুলিশের এক এসআই। মানসিক ভারসাম্যহীন ওই বৃদ্ধার নাম জান্নাত (৫৪) বেগম। শনিবার (৫ ফেব্রæয়ারি) সকালে ভোলার উপ-শহর বাংলাবাজার থেকে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন বাংলাবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা।


এ বিষয়ে এসআই গোলাম মোস্তফা বাংলার কন্ঠকে জানান, গত শুক্রবার সকালে আমি ফাঁড়ি থেকে বের হয়ে মাছ বাজার এলাকায় গেলে সেখানে রাস্তার পাশে মাঝ বয়সী এক নারীকে শুয়ে থাকতে দেখেন। তার শরীরের একটি অংশে পচন ধরেছে। ক্ষতস্থান থেকে পোকা বের হচ্ছে। বিষয়টি তার মনে নাড়া দেয়। তখন সেখানে থাকা পলাশ নামে এক ব্যক্তিকে সাথে নিয়ে স্থানীয় একটি ওষুধের দোকান থেকে প্রাথমিক চিকিৎসার কিছু সরঞ্জাম নিয়ে দুই জনে ওই নারীর ক্ষতস্থান পরিষ্কার করেন। তার সমস্ত  শরীরের ময়লা কাপড় খুলে পাশের একটি বাসা থেকে পুরাতন কাপড় এনে তা পারিয়ে দেন।

পরে একটি অটোরিকশা ভাড়া করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন। হাসাপাতালে ভর্তি কারোনর পাশাপাশি গত দুই দিন ধরে নিয়মিত তার খোঁজ নেন এ পুলিশ কর্মকর্তা। চিকিৎসকদের সাথেও সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন তিনি। তিনি আরো জানান, এ পাগল নারীকে গত কয়েক দিন ধরেই বাংলা বাজারে ঘোরাঘুরি করতে দেখা গেছে। কে বা কারা সম্ভবত তার শরীরের পেছনের অংশে গরম পানি দিয়ে ঝলসে দিয়েছে। আর সেখান থেকেই শরীরে পচন ধরেছে। তার মানসিক সমস্যা থাকায় সে ঠিকমত কথা বলতে পারছে না। তাই তার পরিচয়ও নেয়া সম্ভব হয়নি। তিনি আরও তাঁর চিকিৎসার সকল খরচ বহন করছেন।

    





সাইবার নিরাপত্তা আইনসহ বিভিন্ন আইন সংশোধনের চেষ্টা চলছে : ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সাইবার নিরাপত্তা আইনসহ বিভিন্ন আইন সংশোধনের চেষ্টা চলছে : ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী

আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের বিদেশে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার

আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের বিদেশে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার

লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

আরও...