অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২২শে অক্টোবর ২০২৬ | ৭ই কার্তিক ১৪৩৩


ভোলায় জমির বিরোধ নিয়ে মা ও মেয়েকে পিটিয়ে জখম


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২রা মার্চ ২০২২ সকাল ১১:৪৮

remove_red_eye

৬৩৩

আকতারুল ইসলাম আকাশ II ভোলা সদর উপজেলা ২নং পূর্ব ইলিশা ইউনিয়নের ৯নং ওয়ার্ডে দুই শতাংশ জমির দ্ব›েদ্বর জের ধরে মা মেয়েকে পিটিয়ে জখমের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।মঙ্গলবার (১লা মার্চ) দুপুর ১২টার দিকে ওই ওয়ার্ডের মহিজল খন্দকার বাড়িতে এ ঘটনা ঘটে।এ ঘটনায় গুরুতর আহত ওই মা মেয়েকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেছেন স্থানীয়রা।ঘটনার পর ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. মাঈনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আহত হালিমা বেগম ওই বাড়ির আব্দুল রশীদের স্ত্রী এবং মেয়ে তানিয়া বেগম ওই এলাকার নিজাম উদ্দীন মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণীর শিক্ষার্থী।অভিযুক্ত প্রতিপক্ষরা হলেন, ওই বাড়ির মৃত আনোয়ার হোসেনের ছেলে মো. জহিরুল ইসলাম, তাঁর ভাই মো. ইব্রাহিম বোন জোছনা বেগম ও রুপজান বেগম।
আহতের পরিবার জানান, প্রতিপক্ষদের সাথে পূর্ব থেকে এ জমি নিয়ে দ্ব›দ্ব চলে আসছিল। স্থানীয় আওয়ামী লীগ নেতা সোহরাওয়ার্দী মাষ্টারসহ গণ্যমান্য আরও কয়েকজন ব্যক্তি নিয়ে ঘটনার কয়েক মিনিট আগে ওই বাড়িতে একটি সালিসি বৈঠক বসেছিল। বৈঠকের একপর্যায়ে জাহাঙ্গীর মাষ্টার নামে এক বিচারকের সাথে বৈঠকে বসা অন্যান্যদের সাথে কথা কাটাকাটি হয়। যাঁর ফলে বিচারকরা তাদের সালিশি বৈঠক অস¤পূর্ণ রেখে চলে যায়।বিচারকরা চলে যাওয়ার ১০ থেকে ১৫ মিনিটের মধ্যেই অভিযুক্ত জহিরুল ইসলাম দা নিয়ে জোরপূর্বক আহতদের জমি থেকে একটি সুপারি গাছ কর্তন করেন। এতে আহত হালিমা বেগম ও তাঁর মেয়ে তানিয়া বেগম তাকে বাঁধা দিলে অভিযুক্তরা হালিমা বেগম ও তানিয়াকে পিটিয়ে জখম করে মাটিতে ফেলে রাখে।

খবর পেয়ে স্থানীয় ইলিশা বাজার থেকে হালিমার ছেলে সবুজ ঘটনাস্থলে গিয়ে তাঁর মা ও বোনকে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন।

এবিষয়ে অভিযুক্তরা জানান, গাছ কর্তন করা তাদের অন্যায় হয়েছে। তবুও রাগ ও ক্ষোভের বশবর্তী হয়ে তাঁরা গাছটি কর্তন করেছেন। তবে এ ঘটনায় অভিযুক্ত জহিরুল ইসলামের দুই বোনও আহত হয়েছে বলে দাবি করছেন তাঁরা।স্থানীয় বিচারক ও ২নং পূর্ব ইলিশা ইউনিয়ন আওয়ামী লীগ সিনিয়র সহ-সভাপতি মো. সোহরাওয়ার্দী মাষ্টার জানান, ঘটনার আগে সালিসি বৈঠকে তর্ক বির্তক হওয়াতে সালিসি বৈঠক অস¤পূর্ণ রেখে তাঁরা চলে যান। পরে জহিরুল ইসলাম জোরপূর্বক গাছ কর্তন করেছেন বলেও জানান তিনি।
তিনি আরও জানান, জহিরুল ইসলাম সুষ্ঠু সমাধান মানতে নারাজ। বিচারিক কার্যক্রমে উত্তেজনামূলক কথাবার্তা বলে সালিসি বৈঠকে জহিরুল ইসলাম ব্যাঘাত ঘটায় বলেও জানান তিনি।ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. মাঈনুল ইসলাম জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে অভিযুক্ত কাউকে ঘটনাস্থলে উপস্থিত পাননি।ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, এ ঘটনায় এখনও কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।





সাইবার নিরাপত্তা আইনসহ বিভিন্ন আইন সংশোধনের চেষ্টা চলছে : ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সাইবার নিরাপত্তা আইনসহ বিভিন্ন আইন সংশোধনের চেষ্টা চলছে : ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী

আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের বিদেশে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার

আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের বিদেশে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার

লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

আরও...