অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর ২০২৬ | ১৭ই ভাদ্র ১৪৩৩

ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করায় ১৩ জেলে আটক

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৪ঠা মার্চ ২০২২ রাত ১২:২০

remove_red_eye

৪৬৮

ইলিশসহ সকল প্রকার মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর ১৯০ কিলোমিটার এলাকা অভয়াশ্রম ঘোষনা করা হলেও নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায়  জেলার মেঘনা নদীর বিভিন্ন এলাকা থেকে ১৩ জেলেকে আটক করা হয়েছে।  ভ্রাম্যমাণ আদালত আটককৃতদের মধ্যে বৃহস্পতিবার ৩ জনকে কারাদন্ডও ৬ জনকে জরিমানা করেছে। এছাড়াও ভোলার ইলিশা মৎস্য ঘাটে জেলেদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কোস্টগার্ড প্রচার প্রচারণা করেছে ও দ্রæতগামী নৌ-যান দিয়ে মেঘনা নদীতে টহল দিয়েছে।

দৌলতখান উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাহফুজ হাসনাইন জানান, বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত   মৎস্য বিভাগ, কোস্টগার্ড ও পুলিশ ভোলা সদরের ইলিশা ও দৌলতখানের মেঘনা নদীতে অভিযান চালায়। এ সময় দৌলতখান থেকে ৭ জেলেকে আটক করা হয়।  তাদের কাছ থেকে ১০ হাজার মিটার অবৈধ জাল উদ্ধার করে জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত আটককৃত সাতজনের মধ্যে তিনজনকে ১৫ হাজার টাকা জরিমানা ও  বাকি চারজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের মুচলেকা দিয়ে ছেরে দেয়া হয়েছে।

এদিকে ভোলা সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ জামাল হোসাইন জানান, ভোলা সদরের মেঘনা নদী থেকে বৃহস্পতিবার সকালে ৬ জেলেকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩ হাজার মিটার অবৈধ জাল ও ১০ কেজি মাছ জব্দ করা হয়েছে। পরে আটককৃত ৬ জেলের মধ্যে তিনজনকে সাত দিনের কারাদন্ড ও তিনজনকে ১৫ হাজার টাকা অর্থদন্ডপ্ রদান করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সালে আহমেদ।পরে জব্দকৃত জাল পুড়িয়ে বিনষ্ট করা হয় ও মাছ দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়।

লালমোহনে একতা জেনারেল হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারের উদ্বোধন

লালমোহনে একতা জেনারেল হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারের উদ্বোধন

বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মনপুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

মনপুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী

বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী

আইন-শৃঙ্খলা রক্ষায় আনসারকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

আইন-শৃঙ্খলা রক্ষায় আনসারকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের

প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের

৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক

৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

নতুন পে-স্কেলে মূল্যস্ফীতি বাড়ার ঝুঁকি আছে

নতুন পে-স্কেলে মূল্যস্ফীতি বাড়ার ঝুঁকি আছে

এসএসসির টেস্ট পরীক্ষার তারিখ ঘোষণা, ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর

এসএসসির টেস্ট পরীক্ষার তারিখ ঘোষণা, ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর

আরও...