বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৩ই মার্চ ২০২২ রাত ১০:২৫
৫৮০
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ভোলা জেলা পরিষদের পক্ষ থেকে মেধাবী ও অসহায়দের মাঝে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু মেধাবী শিক্ষার্থীদের হাতে একটি করে ল্যাপটপ তুলে দেন। এসময় ভোলা প্রেসক্লাব সভাপতি এম হাবিবুর রহমান, ভ্রাম্যমান লাইব্রেরির পাঠক ফোরাম ভোলা জেলার আহŸায়ক জুন্নু রায়হান, আ›জুমানে মফিদুল ইসলামের দায়িত্বশীল হাফেজ বনী আমিন উপস্থিত ছিলেন।
জেলা পরিষদ সুত্র জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামীক স্টাডিজ বিষয়ের এমএ শেষ বর্ষের দৃষ্টি প্রতিবন্ধী ছাত্র আব্বাস উদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের ছাত্র মেহেদী হাসান, বাংলাদেশ ইসলামি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মারিয়া বিনতে বনি আমিনকে জেলা পরিষদের অর্থায়নে একটি করে ল্যাপটপ প্রদান করা হয়েছে। এ ছাড়া এসএম একাডেমি এবং তোফাজ্জল হোসেন এতিমখানা ও লিল্লাহ বোডিং এ ল্যাপটপ প্রদান করা হয়েছে।
জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু জানান, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছেন। তার ধারাবাহিকতায় এই ক্ষুদ্র প্রচেষ্টা। দৃষ্টি প্রতিবন্ধি এবং মেধাবী শিক্ষার্থীরা যাতে আধুনিক ডিজিটাল যুগের সাথে তাল মিলিয়ে তাদের লেখা পড়া সুন্দরভাবে চালিয়ে যেতে পারে সেজন্য এই ল্যাপটপ দেয়া হয়েছে। পাশাপাশি তারা কম্পিউটার শিখে যেন ভবিষ্যৎ জীবনে কিছু একটা করতে পারে সেই চিন্তা থেকেই জেলা পরিষদের তহবিল থেকে মেধাবী শিক্ষার্থীদেরকে ল্যাপটপ দেয়া হয়েছে।
ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট
ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের
ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা
চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন
ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু
মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী
ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত